
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় ইউসুফ শরীফ (৩৫) নামে হত্যাসহ একাধিক মামলার আসামীকে কুপিয়ে হত্যা করেছে একই বংশের আরাফাত নামে এক যুবক। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে উপজেলার ফুলঝুড়ি গ্রামে। নিহত ইউসুফ ফুলঝুড়ি গ্রামের আ: হক মিয়া শরীফের পুত্র। এঘটনায় থানা পুলিশ আরাফাতের স্ত্রী ফাতিমা বেগম (২৭) ও চাচী পারভীন বেগম (৪৫) কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছেন।
এলাকার চৌকিদার সহ স্থানীয়রা জানান, গত তিন দিন আগে এলাকায় একটি পিকনিক অনুষ্ঠান হয়। ওই দিন আরাফাত বাড়িতে না থাকায় রাতের আঁধারে বসত ঘরে ঢুকে আরাফাতের স্ত্রীর সাথে অনৈতিক কর্মকান্ডের চেষ্টা চালায় ইউসুফ শরীফ। বিষয়টি আরাফাত জানার পর থেকে ইউসুফকে খুঁজতে থাকে। রবিবার দুপুরে ইউসুফ তার চাচা ফজলুল হক শরীফের বাড়ির উঠান থেকে মোটরসাইকেল যোগে মঠবাড়িয়া বাজারের উদ্দেশ্যে রওয়ানা দিলে আরাফাত ধারালো অস্ত্র দিয়ে পিছন দিক দিয়ে কোপ দিলে ইউসুফ মাটিতে লুটিয়ে পড়ে। পরে উপর্যপুরি এলোপাথাতিভাবে কুপিয়ে ইউসুফের মৃত্যু নিশ্চিত করে আরাফাত পালিয়ে যায়। এদিকে একই দিন বিকেলে উপজেলার টিকিকাটা ইউনিয়নের মাজু হাওলাদার বাড়ির নিজ বসত ঘর থেকে আব্দুল কাইয়ূম (৩০) নামে এক কাপড় ব্যবসায়ির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। কাইয়ূম পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের জালাল হাওলাদারের ছেলে। জানাগেছে, কাইয়ূমের স্ত্রী বাবার বাড়িতে বেড়াতে গেলে দুপুরে একাই ঘরে ছিলেন। এসময় দুর্বৃত্তরা কুঠার দিয়ে কুপিয়ে কাইয়ূমকে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পার্থ চক্রবর্তী ও অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পার্থ চক্রবর্তী জানান, ফুলঝুড়ির ইউসুফ শরীফ হত্যায় জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীকে আটক করা হয়েছে। তবে টিকিকাটার কাইয়ূম হত্যায় কোনো ক্লু পাওয়া যায়নি।
Like this:
Like Loading...
Related