
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার তালায় মোটরসাইকেল কাভার্ড ভ্যান মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেলের নিহত হয়েছেন। নিহত হলেন নাসিম ফকির (৩৫) ও মেহেদী ফকির (১৮)। তাদের বাড়ি তালা উপজেলার প্রসাদপুর গ্রামে।
আমঙ্গলবার ভোর সাড়ে ৬ টার দিকে খুলনা- পাইকগাছা সড়কের সাতক্ষীরার তালার উপজেলার তেতুলিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেল আরোহী নাসিম ফকির ও মেহেদী ফকির তালা বাজার দিক থেকে চুকনগরে দিকে যাচ্ছিল। এ সময়েই বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে তালা উপজেলার প্রসাদপুর গ্রামের খোকন ফকিরের ছেলে নাসিম ফকির নিহত হয়। মারাত্মক আহত অবস্থায় একই গ্রামের হাফিজুল ফকিরের ছেলে মেহেদী ফকিরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু ঘোষণা করেন।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ডিফেন্স স্টেশনের কর্মীরা হতাহতদের উদ্ধার করে।
নিহত মেহেদীর চাচাতো ভাই রফিকুল আলম জানান, ভোরে তারা বাড়ি থেকে মোটরসাইকেলে যোগে খুলনার চুকনগরে যাচ্ছিল মাছের পোনা আনতে। পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় তারা নিহত হয়। নিহতরা একে অপরের প্রতিবেশী দাদা -নাতি সম্পর্কের। তারা উভয়ে মহৎস্য চাষী।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুর্ঘটনাস্থল থেকে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। ঘটনাস্থলে নিহত নাসিম ফকিরের মরাদেহ থানায় নিয়ে আসা হয়েছে। এছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু মেহেদী ফকিরের লাশ ওই হাসপাতালে রয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।
Like this:
Like Loading...
Related