1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ বেগম খালেদা জিয়ার নামে মোংলা পৌরসভায় হবে ৯টি গরু কোরবানি ও দুস্থদের মাঝে চাল বিতরণ পবিত্র হজের খুতবা শুরু হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু নতুন দল গঠনের চেষ্টাকালে চাচা-ভাতিজা বাহিনীর দুই দস্যু আটক, অস্ত্র-গুলি উদ্ধার খুলনায় পশু কোরবানির জন্য ১৪০টি স্থান নির্ধারণ : কেসিসি প্রশাসক বিচারক বিচারকার্যে সম্পূর্ণ স্বাধীন: আইনমন্ত্রী সীমান্তে এমন কিছু ঘটেনি যাতে জাতীয় প্রভাব পড়বে: স্বরাষ্ট্রমন্ত্রী ঈদে নাশকতার কোনো সুনির্দিষ্ট হুমকি নেই: র‍্যাব ডিজি সড়কে দুর্বৃত্তায়ন বরদাশত করা হবে না: সড়ক পরিবহন মন্ত্রী

বিচারক বিচারকার্যে সম্পূর্ণ স্বাধীন: আইনমন্ত্রী

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিষয়ে বিচারকার্য দ্রুত সম্পন্ন করার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা দরকার তা করা হবে। তবে সারাদেশে বিচারক এবং আইনজীবী সংকটের কারণে অনেক সময় বিচারকার্য দীর্ঘ হয়ে থাকে।

মঙ্গলবার (২৬ মে) বেলা সাড়ে ১০টার দিকে ঝিনাইদহে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

আইন মন্ত্রণালয় থেকে আদালত নিয়ন্ত্রণ করা হয় এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর এমন বক্তব্যের জবাবে আইনমন্ত্রী বলেন, উনি (হাসনাত আব্দুল্লাহ) যা বলেছেন, তা আদালত অবমাননার শামিল। বিচারক বিচারকার্যে সম্পূর্ণ স্বাধীন। বিচারকরা স্বাধীনভাবে কাজ করছে বলেই তাদের (এনসিপি) নেতারা মামলায় গ্রেপ্তারের পরদিনই জামিন পেয়েছেন।

বাংলাদেশের বিচারকরা অন্য যে কোনো দেশের তুলনায় স্বাধীনভাবে কাজ করতে পারে দাবি করে তিনি বলেন, আমাদের মামলা জট রয়েছে। কারণ, আমাদের বিচারক সংকট আছে। একই সাথে আইনজীবীর সংখ্যাও কম। ট্রায়ালে অংশ নেয়ার মতো আইনজীবী বেশি না থাকায় মামলা জট কমানো যাচ্ছে না।

এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ ও নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যকে রাজনৈতিক আখ্যা দিয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, সম্প্রতি ঝিনাইদহে এনসিপি নেতাকর্মীদের সঙ্গে যা হয়েছে, সেখানে পুলিশের দায়িত্বশীলতার কোনো ঘাটতি ছিল না। বিচারকরাও স্বাধীন ভাবে এ বিষয়ে ফাংশন করেছেন। কাজেই এগুলো নিয়ে বিভ্রান্তি ছড়াতে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য তারা এ কথাগুলো তারা বলছেন।

এ সময় শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।