1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ বেগম খালেদা জিয়ার নামে মোংলা পৌরসভায় হবে ৯টি গরু কোরবানি ও দুস্থদের মাঝে চাল বিতরণ পবিত্র হজের খুতবা শুরু হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু নতুন দল গঠনের চেষ্টাকালে চাচা-ভাতিজা বাহিনীর দুই দস্যু আটক, অস্ত্র-গুলি উদ্ধার খুলনায় পশু কোরবানির জন্য ১৪০টি স্থান নির্ধারণ : কেসিসি প্রশাসক বিচারক বিচারকার্যে সম্পূর্ণ স্বাধীন: আইনমন্ত্রী সীমান্তে এমন কিছু ঘটেনি যাতে জাতীয় প্রভাব পড়বে: স্বরাষ্ট্রমন্ত্রী ঈদে নাশকতার কোনো সুনির্দিষ্ট হুমকি নেই: র‍্যাব ডিজি সড়কে দুর্বৃত্তায়ন বরদাশত করা হবে না: সড়ক পরিবহন মন্ত্রী

বিশ্বকাপ খেলতে কোনো সংশয় নেই মেসির

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক : ইনজুরিতে না পরায় বিশ্বকাপে খেলতে কোনো সংশয় নেই লিওনেল মেসির। মেডিকেল পরীক্ষা নিরীক্ষার পর বিষয়টি নিশ্চিত করেছে তার ক্লাব ইন্টার মায়ামি।

বিশ্বকাপের আগে ইন্টার মায়ামির হয়ে শেষ ম্যাচ ফিলাডেলফিয়ার বিপক্ষে খেলতে নেমে ৭৩ মিনিটে বাম পায়ের হ্যামস্ট্রিং পেশিতে ব্যাথা অনুভব করে মাঠ ছাড়েন এলএমটেন।

পরে মেডিকেল পরীক্ষার পর এক বিবৃতিতে মেসির ক্লাব মায়ামি জানায় বাম হ্যামস্ট্রিংয়ে অতিরিক্ত চাপের কারণে পেশিতে অবসন্নতা দেখা দেয়। তবে তিনি কবে মাঠে ফিরতে পারবেন তা নির্ভর করতে তার শারীরিক উন্নতির ওপর।

যে কারণে বিশ্বকাপ ছাড়াও এর আগে দু’টি প্রীতি ম্যাচ ৭ জুন হন্ডুরাস ও ১০ জুন আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আর কোনো বাধা নেই দলের এই প্রাণভোমরার।

৩০ জুন বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের স্কোয়াড ঘোষণা করার কথা রয়েছে কোচ লিওনেল স্কালোনির।

বিশ্বকাপ শুরু হতে এখনও বাকি আছে ১৭ দিন। আর আর্জেন্টিনার প্রথম ম্যাচের বাকি আছে ২২ দিন। তাই মেসির মাঠে ফেরার পুনর্বাসন প্রক্রিয়ার জন্য কিছুটা সময় পাবে আর্জেন্টিনার টিম ম্যানেজমেন্ট।

আগামী ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের বিশ্বকাপ যাত্রা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।