1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

বেগম খালেদা জিয়ার নামে মোংলা পৌরসভায় হবে ৯টি গরু কোরবানি ও দুস্থদের মাঝে চাল বিতরণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ১৫১ বার পড়া হয়েছে
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাগেরহাটের মোংলায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌর শহরের মাদ্রাসা রোডে পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. জুলফিকার আলীর বাসভবন থেকে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. জুলফিকার আলীর উদ্যোগে পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রায় ৭০০ অসহায় নারী-পুরুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
এ সময় জুলফিকার আলী বলেন, “পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে আমাদের এ উদ্যোগ। আমরা চাই ধনী-গরিব সবাই একসঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিক।”
তিনি আরও জানান, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে মোংলা পোর্ট পৌরসভার ৯টি ওয়ার্ডে ৯টি গরু কোরবানি দেওয়া হবে। এছাড়া ঈদের দিন প্রায় ২ হাজার পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হবে।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।