1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
লোহালিয়া নদীতে সেতু না থাকায় ৩ উপজেলার বাসিন্দারা সুবিধা বঞ্চিত দিঘলিয়ায় রূপচান স-মিলের তার চুরি মোংলা বন্দরে শ্রমিক-কর্মচারীদের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ কেশবপুরের পশুর হাটে কোরবানির আমেজ: ন্যায্যমূল্য নিয়ে শঙ্কায় খামারিরা সাতলায় বসতঘরে অগ্নিসংযোগ: মাদকাসক্ত যুবক গ্রেফতার দুই যুগ পরে সুন্দরবনের আড়ুয়ারবেড় ও খড়মা খালে জোয়ার ভাটা শুরু ফকিরহাটে জমতে শুরু করেছে কোরবানির পশুরহাট ফকিরহাটে চিংড়ী শিল্প রক্ষায় প্রান্তিক চাষীদের সংবাদ সম্মেলন শ্যামনগরে চাঁদাবাজি ও হামলার অভিযোগে জামায়াত নেতাসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা তালায় কুরবানী ঈদকে সামনে রেখে ব্যস্ত কামারপাড়া

লোহালিয়া নদীতে সেতু না থাকায় ৩ উপজেলার বাসিন্দারা সুবিধা বঞ্চিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা-বাউফল-দুমকী-বরিশাল-ঢাকা মহাসড়কের বগা এলাকার লোহালিয়া নদীতে সেতু না থাকায় জেলার ৩টি উপজেলার নাগরিকরা যাতায়াতের সুবিধা থেকে বঞ্চিত রয়েছে| পদ্মা সেতু চালু এবং দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলো ফেরিমুক্ত হলেও দশমিনা, গলাচিপা ও বাউফল উপজেলার প্রায় ১৬ লক্ষ মানুষের ফেরি দুর্ভোগ থেকে মুক্তি মেলেনি| পদ্মা সেতু উদ্বোধনের পর সড়ক পথে এই ৩টি উপজেলা থেকে অন্যত্র যেতে হলে জেলার বাউফল ও দুমকি উপজেলার সীমানা নির্দেশকারী মধ্যবর্তী লোহালিয়া নদীর বগা-চরগরবদী পয়েন্টে সেতু না থাকায় ফেরিতে যানবাহন পার হতে হয়| ফলে জেলার এই ৩টি উপজেলার মানুষ এখনও পুরোপুরি পদ্মা সেতুর সুবিধা গ্রহণ করতে পারেনি|
সরেজমিনে দেখা যায়, জেলার এই ৩টি উপজেলার প্রবেশদ্বার বগা-চরগরবদী ঘাটে ফেরির ¯^ল্পতা থাকায় প্রায়শই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে নদী পারাপার হতে হয়| অনেক সময় ফেরিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে বা জোয়ারের কারণে ফেরিঘাটের পল্টুনের গ্যাংওয়ে ও অ্যাপ্রোচ সড়ক পানিতে তলিয়ে গেলে যানবাহনগুলোর পারাপারে তিন-চার ঘন্টা লেগে যায়| তাতে দূরপাল্লার যাত্রীরা বাধ্য হয়ে গাড়িতে অপেক্ষা করলেও জেলা ও বিভাগীয় শহরের সঙ্গে যাতায়াতকারী যাত্রীরা বাধ্য হয়েই গাড়ি থেকে নেমে সঙ্গে থাকা মালামাল হাতে বা মাথায় নিয়ে ঝুঁঁকিপূর্ণ ভাবে খেয়া পার হয়ে বাড়তি ব্যয়ে বিকল্প ভাবে গন্তব্যে যাত্রা করে| এতে বিশেষ করে শিশু, মহিলা, বৃদ্ধ ও রোগীদের পোহাতে হয় চরম ভোগান্তি| এছাড়াও রোগীবাহী এ্যা¤^ুলেন্সসহ জরুরী সরকারি ও বেসরকারি যানবাহনগুলো নানা বিপাকে পড়ে যায়| সড়কপথে ঢাকা থেকে দশমিনাগামী যাত্রী শ্যামল চন্দ্র বলেন, ‘রাজধানীর সায়েদাবাদ বাসস্ট্যান্ড থেকে পদ্মা সেতু পার হয়ে বগা ফেরি ঘাট পর্যন্ত ২০০ কিলোমিটার পথ আসতে সময় লেগেছে পৌণে চার ঘন্টা| অথচ এই ফেরিঘাটে দেরী হওয়ার কারণে বগা থেকে দশমিনা পর্যন্ত মাত্র ২৮ কিলোমিটার পথ আসতে ১ঘন্টা সময় লাগে|
দশমিনা বেসকারি এ্যা¤^ুলেন্স চালক মো. মিরাজ হোসেন বলেন,’ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে চার ঘন্টায় বগা ঘাটে এসে প্রায় দেড় ঘন্টা অপেক্ষা করতে হয়েছে ফেরি পারাপারের জন্য| বগা সেতু নির্মিত হলে আমাদের আর কোন ভোগান্তি থাকবে না রোগী নিয়ে যেতে ও আসতে| দশমিনা মিতালী মৎস্য আড়তের ¯^ত্ত্বাধিকারী রুহুল আমিন মোল্লা বলেন, ‘বগা পয়েন্টে সেতু না থাকায় রাজধানীতে আমাদের মাছ পাঠাতে অতিরিক্ত দেড়-দুই ঘন্টা সময় ব্যয় হয়| এখানে সেতু নির্মাণ হলে আমরা চার ঘন্টায় এই অঞ্চলের তাজা ইলিশসহ অন্যান্য মাছ ঢাকায় নিয়ে বিক্রি করতে পারবো|’ আর দশমিনা, গলাচিপা ও বাউফল উপজেলায় পদ্মা সেতুর পরিপূর্ণ সুফল পেতে বগা সেতু নির্মাণের কোন বিকল্প নেই| লোহালিয়া নদীতে সেতু নির্মাণ হলে এই ৩টি উপজেলা উন্নয়নের মহাসড়কে যুক্ত হবে| বরিশাল বিশ্ববিদ্যালয় ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এই ৩টি উপজেলার শিক্ষার্থীরা বাড়ি থেকে বিশ্ববিদ্যালয়ে গিয়ে ক্লাশ করতে পারবে| লোহালিয়া নদীর বগা পয়েন্টে সেতু নির্মাণ এখন এই তিন উপজেলার প্রায় ১৬ লক্ষ মানুষের জীবনমান পাল্টে যাবে|

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।