1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

সীমান্তে এমন কিছু ঘটেনি যাতে জাতীয় প্রভাব পড়বে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ-ভারত সীমান্তে এমন কোনো ঘটনা ঘটেনি যেটা জাতীয়ভাবে উদ্বেগ সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এমন কোনো বিষয় আমরা লক্ষ্য করিনি যেটা আলাপ-আলোচনার মাধ্যমে এখন সমাধান হচ্ছে না।

মঙ্গলবার (২৬ মে) বাংলাদেশ পুলিশ হেডকোয়াটার্সে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা স্বাভাবিক প্রক্রিয়া, সীমান্তে যদি কোনো রকমের সমস্যা হয় তখন ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে সেটা আলাপ-আলোচনার মাধ্যমে উভয় পক্ষে সমাধান করা হয়। এমন কোনো বিষয় আমরা লক্ষ্য করিনি যেটা আলাপ-আলোচনার মাধ্যমে এখন সমাধান হচ্ছে না।

তিনি আরও বলেন, দু-একটা ঘটনা আমাদের নজরে এসেছে, আমাদের বিজিবির মহাপরিচালক (ডিজি) সেগুলো তাৎক্ষণিকভাবে এড্রেস করেছেন এবং সীমান্তে যারা আমাদের অফিসাররা আছেন তারাও সেটা যথাযথভাবে জবাব দিয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দু-একটা জায়গায় হয়তো পাল্টা গুলাগুলির ঘটনা ঘটেছে, সেটা স্বাভাবিক প্রক্রিয়া, এরকম হয়ে থাকে। তারপর ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে সেটার সমাধান হয়। এমন কোনো ঘটনা ঘটেনি যেটা জাতীয়ভাবে উদ্বেগ সৃষ্টি হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।