1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ বেগম খালেদা জিয়ার নামে মোংলা পৌরসভায় হবে ৯টি গরু কোরবানি ও দুস্থদের মাঝে চাল বিতরণ পবিত্র হজের খুতবা শুরু হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু নতুন দল গঠনের চেষ্টাকালে চাচা-ভাতিজা বাহিনীর দুই দস্যু আটক, অস্ত্র-গুলি উদ্ধার খুলনায় পশু কোরবানির জন্য ১৪০টি স্থান নির্ধারণ : কেসিসি প্রশাসক বিচারক বিচারকার্যে সম্পূর্ণ স্বাধীন: আইনমন্ত্রী সীমান্তে এমন কিছু ঘটেনি যাতে জাতীয় প্রভাব পড়বে: স্বরাষ্ট্রমন্ত্রী ঈদে নাশকতার কোনো সুনির্দিষ্ট হুমকি নেই: র‍্যাব ডিজি সড়কে দুর্বৃত্তায়ন বরদাশত করা হবে না: সড়ক পরিবহন মন্ত্রী

হজে গিয়ে আরও ৩ বাংলাদেশির মৃত্যু

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে মক্কায় আরও তিন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত সর্বমোট ৩০ জন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করলেন, যাদের মধ্যে ২১ জন পুরুষ এবং ৯ জন নারী রয়েছেন।

মঙ্গলবার (২৬ মে) হজ বুলেটিন থেকে এই তথ্য জানা গেছে। নিহত তিন হজযাত্রী হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মো. আফরান আলী, সিরাজগঞ্জের কাজীপুরের মো. আবদুর রহমান ও নরসিংদীর রায়পুরার মো. হারুন অর রশীদ। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নিহত এই তিন হজযাত্রীই মক্কায় স্বাভাবিকভাবে মারা গেছেন।

এ বছর ব্যবস্থাপনা সদস্যসহ মোট ৭৯ হাজার ১৬৪ জন বাংলাদেশি হজযাত্রী পবিত্র হজ পালন করছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯২৬ জন হজে অংশ নিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।