
কুমিল্লা প্রতিনিধি : আইন পেশায় সফলতার এক দশক পূর্ণ করে একাদশ বর্ষে পদার্পণ করেছেন কুমিল্লা আদালত অঙ্গনের পরিচিত আইনজীবী এডভোকেট তাপস চন্দ্র সরকার।
সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে তিনি কুমিল্লা জেলা আইনজীবী সমিতিতে একজন দক্ষ ও দায়িত্বশীল আইনজীবী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আইন পেশার পাশাপাশি তিনি সাংবাদিকতা, সমাজসেবা ও সংগঠনের সঙ্গেও যুক্ত রয়েছেন।
২০১৬ সালের ১৪ মে বাংলাদেশ বার কাউন্সিল থেকে সনদপ্রাপ্ত হয়ে একই বছরের ৯ জুন কুমিল্লা জেলা আইনজীবী সমিতিতে যোগদানের মাধ্যমে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। শুরুতে তিনি সিনিয়র আইনজীবী মো. নূরুল আমিন ভূঁইয়া ও সাবেক জেলা পিপি এডভোকেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান লিটন এর সেরেস্তায় কাজ করে ফৌজদারি ও দেওয়ানি মামলার বিষয়ে অভিজ্ঞতা অর্জন করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, তাঁর বাবা নিখিল চন্দ্র সরকার ছিলেন আইনজীবী সহকারী (মুহুরী)। বাবার অনুপ্রেরণায় তিনি আইন পেশায় আসেন। তবে আইনজীবী হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার কিছু সময় আগেই তাঁর বাবা মৃত্যুবরণ করেন—যা তাঁর জীবনের এক গভীর বেদনার অধ্যায় হিসেবে রয়েছে।
১৯৮০ সালের ৫ এপ্রিল চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার লামচরী গ্রামে জন্মগ্রহণ করেন তাপস চন্দ্র সরকার। শৈশবে পারিবারিক কষ্ট ও মাতৃহীনতার মধ্যেও তিনি লেখাপড়ায় এগিয়ে যান।
বর্তমানে তিনি কুমিল্লা মহানগরীর কালিয়াজুরী এলাকায় পরিবারসহ বসবাস করছেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক পুত্র ও এক কন্যার জনক।
আইন পেশার দশ বছর পূর্তি উপলক্ষে তিনি বলেন, আইন পেশা একটি দায়িত্বশীল ও সাধনার পেশা। এখানে সফল হতে হলে ধৈর্য, সততা ও অধ্যবসায় অপরিহার্য। তরুণ আইনজীবীদের উদ্দেশ্যে তিনি পেশাদারিত্ব ও ন্যায়নিষ্ঠার মাধ্যমে কাজ করার আহ্বান জানান।
এ উপলক্ষে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও বন্ধুদের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
সব মিলিয়ে, এক দশকের অভিজ্ঞতা নিয়ে একাদশ বর্ষে পদার্পণ করায় এডভোকেট তাপস চন্দ্র সরকারের পেশাগত অগ্রযাত্রা নিয়ে সহকর্মীদের মধ্যে ইতিবাচক প্রত্যাশা দেখা গেছে।
Like this:
Like Loading...
Related