1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

খোকসায় ডাকাতের হামলায় বাবা-মেয়ে আহত

  • প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

খোকসা প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসা উপজেলায় গভীর রাতে ডাকাতির ঘটনায় বাবা ও মেয়ে গুরুতর আহত হয়েছেন। এ সময় স্থানীয় জনতার তাড়া খেয়ে ডাকাত দল পালিয়ে যায়। পরে ঘটনাস্থলের পড়ে থাকা ডাকাতদের মোটরসাইকেলে আগুনে পুড়িয়ে দেয় বিক্ষুপ্ত জনতা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খোকসা থানার রাধানগর গ্রামের বাসিন্দা মোছাঃ জামিলা খাতুন জিম (১৮) ঢাকা থেকে বাড়ি ফেরেন মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাত দেড়টার সময়। তিনি তার পিতা মোঃ শেরমত সরদারের সঙ্গে ভ্যানে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।
পথিমধ্যে উপজেলার মাসালিয়া গ্রামের আমতলা মোড় এলাকায় পৌঁছালে মুখোশধারী তিন ডাকাতদল দেশীয় অস্ত্র নিয়ে তাদের বহনকারী ভ্যানের গতিরোধ করে। এ সময় দুর্বৃত্তরা শেরমত সরদারের গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করে। একপর্যায়ে তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন ঘটনাস্থলের দিকে এগিয়ে আসেন।
স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল শেরমত সরদার ও তার মেয়ে জামিলা খাতুন জিমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এদিকে ঘটনার পর স্থানীয় লোকজন রাস্তার পাশে ডাকাতি কাজে ব্যবহারিত মোটরসাইকেল দেখতে পান। মোটরসাইকেলটি ডাকাতদের ব্যবহৃত বলে সন্দেহ করে উত্তেজিত জনতা সেটিতে আগুন ধরিয়ে দেয়। পুড়ে যাওয়া মোটরসাইকেলটির নম্বর ঝিনাইদহ হ-১১-৮৫৮১ এবং এটি একটি ৮০ সিসি ডায়াং ব্র্যান্ডের মোটরসাইকেল বলে জানা গেছে।

খোকসা থানার ওসি মোল্লার জাকির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আহতদেরকে খোকসা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। উক্ত ঘটনা এলাকায় পুলিশ টহলদার জোরদার করা হয়েছে। মোটরসাইকেল এর মালিক কে সনাক্ত করার চেষ্টা চলছে। অপরাধিদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।