1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

দিঘলিয়ায় চিহ্নিত দুর্বৃত্তের ধারালো অস্ত্রে ২ ভাই জখম

  • প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের  দেয়াড়া কলোনি বাজারে মারপিট করে গুরুতর রক্তাক্ত জখম করেছে চিহ্নিত দুর্বৃত্তরা। ঘটনার বিবরণে জানা গেছে,  মঙ্গলবার (২৬ মে) রাত  আনুমানিক ১০ টার দিকে খুলনার দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের ৫ নং দেয়াড়া কলোনি বাজারে কমিউনিটি সেন্টারে ২দিন আগে কাঁচামাল দোকানদার খোকনকে মারপিটের ঘটনার বিচার চলাকালীন সময়ে দেয়াড়া কলোনীর গনি শেখের পুত্র (১) মানিক (৪০), (২) রহমান (৩৮),  (৩)রেজওয়ান(৩৫) উত্তেজিত হয়ে দেয়াড়া কলোনির সাদেক শেখের পুত্র (১) কাকন শেখ(৫০) এবং তার ভাই জুইন শেখকে (৩৫), কুপিয়ে রক্তাক্ত জখম করে। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। ডাক্তার তাদের অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।