
মোরেলগঞ্জ প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদের ১ম অধিবেশনে ৯৮, বাগেরহাট-০৪ এর সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ আব্দুল আলীম মহান সংসদে যে সকল প্রশ্ন উত্থাপন করেছেন তার মধ্যে গুরুত্বপূর্ণ তারকাচিহ্নিত প্রশ্নসমূহের উপর ভিত্তি করে প্রণীত বুকলেট ২৬ মে মঙ্গলবার রাত ৮ টায় মোরেলগঞ্জে তার নিজ সভাকক্ষে বসে সকল সাংবাদিকদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে তা প্রকাশ করেন।
অনুষ্ঠানে সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ আব্দুল আলীম বলেন, মহান সংসদের ১ম অধিবেশনে তার এলাকার সমস্যা চিহ্নিত করে সরকারকে অবগতির জন্য মাননীয় স্পিকার তাকে ২০ দিন কথা বলার সুযোগ করে দিয়েছেন। এজন্য মাননীয় স্পিকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। এলাকার সমস্যাগুলোর মধ্যে যাহা মহান সংসদে উত্থাপন করেছেন সেগুলোর মধ্যে হলো- তার নির্বচনী এলাকার ১৪শ ৫০ কিঃমিঃ কাঁচা সড়ক পাকাকরণ ,শরনখোলায় ২টি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মান, কৃষকদের সুদবিহীন ঋণ প্রদান ও ১০ হাজার টাকা ঋণ মৌকুফকরণ,মোরেলগঞ্জ ও শরনখোলা উপজেলার সরকারি হাসপাতাল দুটিতে সকল শুন্য পদে জনবল নিয়োগ,এমপিও বিহীন শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করণ,সাইনবোর্ড টু বগি মহা সড়কসহ কেয়ার বাজার টু মোংলা,মোরেলগঞ্জ টু ইন্দুকানী, পিংগড়িয়া টু রামপাল সড়ক নির্মান, অনাবাদি জমি চাষের আওতায় আনা,গণমাধ্যমের স্বাধীনতা,ভুয়া সংবাদ ও অপপ্রচার প্রতিরোধ,আধুনিক সম্প্রচার ব্যবস্থার উন্নয়নকরণ,নতুন গ্যাস লাইন স্থাপন ও গ্যাসের অপচয় রোধ, মধ্যপ্রাশ্চ্যের যুদ্ধের কারনে বৈদেশিক শ্রমবাজার ধরে রাখতে বিকল্প ব্যবস্থাকরণ,ইন্টারনেটের এমবির মেয়াদ আনলিমিটেড করণ, সন্ন্যাসী থেকে ঘোষিয়াখালি বেড়িবাঁধ নির্মান অথবা ৩৫/২ পোল্ডার বাস্তবায়ন,একিভুত ব্যাংকের আমানতকারীদের টাকা চাহিদা মোতাবেক ফেরত দেয়া,স্বাস্থ্যকেন্দ্রহীন ইউনিয়নে স্বাস্থ্যকেন্দ্র নির্মান করা, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার ক্ষেত্রে বিশেষ কর্মমুখী শিক্ষার পদক্ষেপ নেয়া,পানগুছি নদীর উপরে দ্রুত সেতু নির্মান করা, দুই উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মানকরণ,জননিরাপত্তায় আরো পুলিশ ফাঁড়ি নির্মানকরণ,ও এলাকায় খাল খনন প্রকল্প চালুকরণ।
তিনি আরো বলেন, সরকারের পাশাপাশি এনজিও, জনগণ ও জনপ্রতিনিধিদের মাধ্যমে এলাকার সমস্যা চিহ্নিত করে পরবর্তীতে পর্যায়ক্রমে মহান সংসদে তা উত্থাপন করা হবে, এবং এলাকার বেকার সমস্যাসহ চিহ্নিত সকল সমস্যাগুলোর সমাধানও করা হবে ইনশাআল্লাহ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,মোরেলগঞ্জ উপজেলা নায়েবে আমীর মাস্টার মনিরুজ্জামান,পৌর আমীর অধ্যাপক রফিকুল ইসলাম,সাবেক ইউপি চেয়ারম্যান ও শরনখোলা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক রফিকুল ইসলাম কবির,সকল সাংবাদিকবৃন্দ ও শ্রমিক কল্যান ফেডারেশনের উপজেলা সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান প্রমুখ।
Like this:
Like Loading...
Related