
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: পবিত্র ঈদুল আযহার আনন্দ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মাঝে ছড়িয়ে দিতে বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মোঃ মশিউর রহমান খানের অনুকূলে এ সহায়তা প্রদান করা হয়।
মঙ্গলবার (২৬ মে) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মোঃ মশিউর রহমান খান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমনা আইরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাফেজ হেদায়েত উল্লাহ, যুব বিভাগের সেক্রেটারি মোঃ পারভেজ আলম, উপজেলা কর্মপরিষদ সদস্য মোঃ মোকাররম হোসেন মিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ মশিউর রহমান খান বলেন, “ঈদের আনন্দ শুধু বিত্তবানদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের কাছেও পৌঁছে দিতে বর্তমান সরকার মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সমাজের কোনো মানুষ যেন ঈদ উদযাপনে পিছিয়ে না পড়ে, সে লক্ষ্যেই আমরা কাজ করছি।”
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সুমনা আইরিন বলেন, “অল্প সময়ের মধ্যে সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে প্রকৃত অসহায় ও দুস্থদের তালিকা প্রস্তুত করে এই নগদ অর্থ বিতরণ করা হচ্ছে। ঈদের আগে সরকারি এই সহায়তা দরিদ্র পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দেড় শতাধিক অসহায়, দুস্থ ও নিম্নআয়ের মানুষের হাতে ঈদের বিশেষ উপহার হিসেবে নগদ অর্থ তুলে দেওয়া হয়। আকস্মিক এই সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সংসদ সদস্য ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।
Like this:
Like Loading...
Related