1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

শৈলকুপায় হামলা চালিয়ে ইজিবাইক ছিনতাই

  • প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি : শৈলকুপায় রাতের আঁধারে হামলা চালিয়ে এক ইজিবাইক চালকের গাড়ি ছিনতাই করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার(২৬ মে) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে পৌরসভার মঠবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহত ইজিবাইক চালক ইসমাইল হোসেন উপজেলার ইটালি গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, ভাড়া পরিবহন শেষে নিজ বাড়িতে ফিরছিলেন চালক ইসমাইল। পথে পৌরসভার মঠবাড়ি এলাকায় পৌঁছালে ৪ থেকে ৫ জন দুর্বৃত্ত তার গতিরোধ করে আকস্মিক হামলা চালায়। এ সময় তাকেঝিনাইদহ বেধড়ক মারধর করা হয়। এ ব্যাপারে ইজি বাইক চালক ইসমাইল হোসেন জানান প্রাণ রক্ষার্থে আমি ইজিবাইক ফেলে পাশের একটি বাড়িতে আশ্রয় নিই।। সুযোগে দুর্বৃত্তরা ইজিবাইকটি ছিনতাই করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা আহত অবস্থায় আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।