1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

শ্যামনগরে বজ্রপাতে নারীর মৃত্যু

  • প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে মহৎস্য ঘেরে বড়শি দিয়ে মাছ ধরার সময় হঠাৎ বজ্রপাতে এক গৃহবধূ নিহত হয়েছেন। নিহতের নাম মোছাঃ সাহানারা বেগম (৩৮)। তিনি উপজেলার গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারী গ্রামের জাকের মোল্লার মেয়ে।
আজ বুধবার সকালে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম বলেন, বুধবার (২৭মে) সকালে আবহাওয়া খারাপ থাকার সময় হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় বাড়ির পাশের মাছের ঘেরে বড়শি দিয়ে মাছ ধরা কালে আকস্মিক বজ্রপাতে গুরুতর আহত হন সাহানারা বেগম। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার উদ্যোগ নিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে চলমান বৈরী আবহাওয়ায় সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। বিশেষ করে বজ্রপাতের সময় খোলা জায়গা, মাঠ কিংবা গাছের নিচে অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়েছে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।