1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
‘আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর তদন্ত প্রতিবেদন আজ জমা দেয়া হচ্ছে না’ সিচুয়েশন রুমের বৈঠকেও ইরান চুক্তি নিয়ে সিদ্ধান্ত নিতে পারেননি ট্রাম্প শহীদ জিয়ার আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা: রাষ্ট্রপতি কেসিসিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী পালিত মাদারীপুরে হত্যা মামলার আসামীর লাশ উদ্ধার শহিদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী লেবাননে স্থল অভিযানের তীব্রতা বাড়িয়েছে ইসরাইল, নিহত ১৪ দেশে এলো হজের প্রথম ফিরতি ফ্লাইট আদ্-দ্বীনে নবজাতক মৃত্যুর তদন্ত প্রতিবেদন জমা ৩ জুন : স্বাস্থ্যমন্ত্রী দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করলেন প্রধানমন্ত্রী

‘আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর তদন্ত প্রতিবেদন আজ জমা দেয়া হচ্ছে না’

  • প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির পূর্ণাঙ্গ প্রতিবেদন ৩ জুন দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। মায়েদের বক্তব্যসহ সব দিক বিবেচনায় নিয়েই চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, প্রতিবেদনের আলোকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো ছাড় দেওয়া হবে না।

শনিবার (৩০ মে) রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদফতরে এসব কথা বলেন সরদার সাখাওয়াত হোসেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আজকে প্রতিবেদন দিতে পারছি না। আরও তিন দিন সময় দিয়েছি কমিটিকে, ৩ জুন দেয়া হবে প্রতিবেদন। কারণ সেখানে অবস্থানরত সন্তানহারা মায়েদের বক্তব্য নেওয়া যায়নি, তাই আজ দেওয়া হচ্ছে না। তাদের বক্তব্য নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়া হবে।

সরদার সাখাওয়াত হোসেন বলেন, ঘটনার দিন এক মায়ের অনুরোধে দুই ঘণ্টা বন্ধ ছিলো এসি এবং সেটা রাত ২টা থেকে ৪টা পর্যন্ত, এসময় কোনো ভেন্টিলেশনের ব্যবস্থা ছিল না। প্রতিবেদনের আলোকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো ছাড় দেওয়া হবে না।

তদন্তকারীরা হাসপাতালের সব বিষয় নিয়ে তদন্ত করছে-সব কিছুই বের হয়ে আসবে বলেও আশ্বস্ত করেন স্বাস্থ্যমন্ত্রী।

গত বুধবার সকালে হাসপাতালটির ডেলিভারির পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ভর্তি থাকা এক থেকে তিন দিন বয়সের ছয় নবজাতকের মৃত্যু হয়। কী কারণে ছয় শিশুর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে।

রাতে ময়নাতদন্ত না করাতে পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে ছয় নবজাতকের মরদেহ তাদের কাছে বুঝিয়ে দেওিয়া হয়। এ ঘটনায় রমনা থানায় একজন নবজাতকের পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। মামলাটি তদন্ত করছেন রমনা থানার পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।