1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
আদ্-দ্বীনে নবজাতক মৃত্যুর তদন্ত প্রতিবেদন জমা ৩ জুন : স্বাস্থ্যমন্ত্রী দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করলেন প্রধানমন্ত্রী খোকসায় মাদকাসক্ত সন্তানকে জেলে পাঠালেন বাবা জিয়াউর রহমানের একাত্তরের ভাষণ স্মরণ করলো ভারতীয় দূতাবাস শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জিয়া মঞ্চের আলোচনা ও দোয়া খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত মোরেলগঞ্জে বাকি না দেওয়ায় দোকানে হামলা, নারীসহ ৪ জন হাসপাতালে মোরেলগঞ্জে বিএনপির উদ্যোগে মোটর শোভাযাত্রা কালিয়ার নড়াগাতীতে সি এম বি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে পুনর্মিলনী উদযাপন খুলনার বর্ষীয়ান বিএনপি নেতা আলহাজ্ব সাহারুজ্জামান মোর্তজা আর নেই

ঈদুলআযহার ছুটি না নিয়ে সুন্দরবনে টহল কার্যক্রম চালাচ্ছেন বনরক্ষীরা

  • প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

শরণখোলা আঞ্চলিক অফিসঃ পবিত্র ঈদুল ফিতরের ন্যায় এবারের ঈদুলআযহার সময়েও সুন্দরবনে সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে| বন ও বন্যপ্রাণী সুরক্ষার ¯^ার্থে এবার ঈদের ছুটি গ্রহণ না করে দায়িত্ব পালন করবেন পূর্ব সুন্দরবনের বনরক্ষী ও বন কর্মকর্তারা| তারা কর্মস্থল ত্যাগ না করে সুন্দরবনের জীববৈচিত্র্যের সুরক্ষা দিচ্ছেন| সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ শরীফুল ইসলাম বলেন, ঈদের সময় অসাধু চক্র সুন্দরবনে হরিণসহ বণ্যপ্রাণী শিকারের অপচেষ্টা চালায়| তাদের রুখতে বনরক্ষী ও কর্মকর্তারা এবারেও ঈদের ছুটি গ্রহণ করেননি| বনরক্ষীরা বিভিন্ন দলে ভাগ হয়ে সুন্দরবনের গহীনে হেটে টহল করছেন| এছাড়াও ড্রোন উড়িয়ে সুন্দরবনের বিভিন্ন স্থানে নজরদারী চালানো হচ্ছে| সুন্দরবন পূর্ব বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ঈদের ছুটিতে বিশ্ব ঐতিহ্য এলাকা সুন্দরবনে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে| এই অবস্থায় ঈদের ছুটি থাকলেও এবারও সুন্দরবন সুরক্ষায় কর্মকর্তা ও বনরক্ষীরা কেউই কর্মস্থল ছাড়বেন না| কেউ যাতে অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করতে না পারে সে লক্ষ্যে সুন্দরবনের সকল রেঞ্জ. ষ্টেশন ও টহল ফাড়ির বনরক্ষীদের টহল কার্যক্রম জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে বলে ডিএফও জানিয়েছেন|

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।