1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
আদ্-দ্বীনে নবজাতক মৃত্যুর তদন্ত প্রতিবেদন জমা ৩ জুন : স্বাস্থ্যমন্ত্রী দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করলেন প্রধানমন্ত্রী খোকসায় মাদকাসক্ত সন্তানকে জেলে পাঠালেন বাবা জিয়াউর রহমানের একাত্তরের ভাষণ স্মরণ করলো ভারতীয় দূতাবাস শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জিয়া মঞ্চের আলোচনা ও দোয়া খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত মোরেলগঞ্জে বাকি না দেওয়ায় দোকানে হামলা, নারীসহ ৪ জন হাসপাতালে মোরেলগঞ্জে বিএনপির উদ্যোগে মোটর শোভাযাত্রা কালিয়ার নড়াগাতীতে সি এম বি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে পুনর্মিলনী উদযাপন খুলনার বর্ষীয়ান বিএনপি নেতা আলহাজ্ব সাহারুজ্জামান মোর্তজা আর নেই

খুলনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

  • প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খুলনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৩০ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) খুলনা মহানগর ও জেলা শাখার যৌথ উদ্যোগে দলীয় কার্যালয়ে (কে.ডি. ঘোষ রোড) এই কর্মসূচির আয়োজন করা হয়।

আলোচনা সভায় খুলনা মহানগর ও জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, দেশের উন্নয়ন, উৎপাদন ও বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ঐতিহাসিক অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। খুলনা মহানগর বিএনপির সভাপতি এডভোকেট শফিকুল আলম মনা বলেন, “শহীদ জিয়ার আদর্শ ও দর্শন বাংলাদেশের আপামর জনসাধারণের হৃদয়ে মিশে আছে। বর্তমান সংকটময় পরিস্থিতিতে তাঁর রাজনৈতিক দূরদর্শিতা ও দেশপ্রেম আমাদের প্রেরণার উৎস।”
আলোচনা সভা শেষে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির সাবেক চেয়ারপারসন তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এবং দলের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাফল্য কামনা করে দোয়া করা হয়। দেশের শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির জন্য মোনাজাতে বিশেষ প্রার্থনা করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।