1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
আদ্-দ্বীনে নবজাতক মৃত্যুর তদন্ত প্রতিবেদন জমা ৩ জুন : স্বাস্থ্যমন্ত্রী দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করলেন প্রধানমন্ত্রী খোকসায় মাদকাসক্ত সন্তানকে জেলে পাঠালেন বাবা জিয়াউর রহমানের একাত্তরের ভাষণ স্মরণ করলো ভারতীয় দূতাবাস শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জিয়া মঞ্চের আলোচনা ও দোয়া খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত মোরেলগঞ্জে বাকি না দেওয়ায় দোকানে হামলা, নারীসহ ৪ জন হাসপাতালে মোরেলগঞ্জে বিএনপির উদ্যোগে মোটর শোভাযাত্রা কালিয়ার নড়াগাতীতে সি এম বি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে পুনর্মিলনী উদযাপন খুলনার বর্ষীয়ান বিএনপি নেতা আলহাজ্ব সাহারুজ্জামান মোর্তজা আর নেই

খুলনার বর্ষীয়ান বিএনপি নেতা আলহাজ্ব সাহারুজ্জামান মোর্তজা আর নেই

  • প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ​খুলনা জেলা যুবদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি এবং বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব সাহারুজ্জামান মোর্তজা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার (৩০ মে) পবিত্র ফজর নামাজের পর তিনি ইন্তেকাল করেন।

​তিনি খুলনা মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি খুলনার ব্যবসায়ী ও পরিবহন সেক্টরেও তিনি একজন অত্যন্ত প্রভাবশালী ও জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন। তিনি খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং খুলনা বিভাগীয় মিনিবাস মালিক সমিতির সাবেক সভাপতি হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।

​পারিবারিক সূত্রে জানা গেছে, আজ শনিবার আসর নামাজের পর খুলনা নগরীর ঐতিহাসিক শহীদ হাদিস পার্কে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

​তার এই আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে খুলনার রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী মহলে গভীর শোকের ছায়া নেমে আসে। দলীয় কার্যালয়সহ বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষ তার মরদেহের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সমবেত হচ্ছেন।

​বর্ষীয়ান এই নেতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।