1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

খোকসায় মাদকাসক্ত সন্তানকে জেলে পাঠালেন বাবা

  • প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে
খোকসা প্রতিনিধি: মাদকাসক্ত ছেলে শিহাব উদ্দিন (২৫)কে পুলিশে ধরিয়ে দিলেন বাবা রিয়াজউদ্দিন। ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার খোকসা উপজেলার শোমসপুর ইউনিয়নের চকহরিপুর গ্রামে।
শনিবার সকাল সাড়ে ১০ টার সময় মাদকাসক্ত ছেলে শিহাব উদ্দিন (২৫) কে মোবাইল কোটের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইন ২০১৮ এর ৯ এর ১ এর (গ) ধারা মোতাবেক ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায় আরও এক (১) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
প্রতিদিনের মাদকের অর্থ যোগান দিতে না পারায় মাদকাসক্ত ছেলের শিহাব উদ্দিনের নির্যাতনে অতিষ্ট হয়ে বাবা রিয়াজউদ্দিন পুলিশকে সংবাদ দিয়ে খোকসা থানা পুলিশের পুলিশ পরিদর্শক রাজু আহাম্মেদ একুরিয়া গাঁজাসহ শিহাব উদ্দিনকে গ্রেফতার করেন।
পরে মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনা সত্যতা পেয়ে অভিযুক্ত মাদকাসক্ত যুবক শিহাব উদ্দিনকে উক্ত দন্ড প্রদান করেন।
এ ঘটনায় শিহাব উদ্দিনের বাবা রিয়াজ উদ্দিন উপজেলা নির্বাহী অফিসার ও পুলিশ বাহিনী কে ধন্যবাদ জানান।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোল্লা জাকির হোসেন ঘটনা সত্যতা স্বীকার করে দণ্ডপ্রাপ্ত মাদকাসক্ত শিহাব উদ্দিনকে শনিবার বিকালে কুষ্টিয়া জেল হাজতে প্রেরণ করেন।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।