1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে হত্যা মামলার আসামীর লাশ উদ্ধার শহিদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী লেবাননে স্থল অভিযানের তীব্রতা বাড়িয়েছে ইসরাইল, নিহত ১৪ দেশে এলো হজের প্রথম ফিরতি ফ্লাইট আদ্-দ্বীনে নবজাতক মৃত্যুর তদন্ত প্রতিবেদন জমা ৩ জুন : স্বাস্থ্যমন্ত্রী দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করলেন প্রধানমন্ত্রী খোকসায় মাদকাসক্ত সন্তানকে জেলে পাঠালেন বাবা জিয়াউর রহমানের একাত্তরের ভাষণ স্মরণ করলো ভারতীয় দূতাবাস শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জিয়া মঞ্চের আলোচনা ও দোয়া খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত

দেশে এলো হজের প্রথম ফিরতি ফ্লাইট

  • প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে হজযাত্রীদের নিয়ে প্রথম ফিরতি ফ্লাইট ঢাকায় অবতরণ করেছে।

শনিবার (৩০ মে) বেলা ১১টায় সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটটি জেদ্দা থেকে ৪১৯ জন হজযাত্রী নিয়ে ঢাকায় আসে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, প্রথমদিনে ১৩টি ফ্লাইটে দেশে ফিরবেন ৫ হাজার ৪৩৪ জন হজযাত্রী। ১ জুলাই শেষ হবে হজের ফিরতি ফ্লাইট।

এর আগে শুক্রবার তিন জামারাতে কঙ্কর নিক্ষেপের মাধ্যমে শেষ হয় হজের আনুষ্ঠানিকতা।

গত ১৭ এপ্রিল রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২০২৬ সালের হজ ফ্লাইটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ থেকে হজযাত্রী নিয়ে শেষ ফ্লাইটটি সৌদি আবর পৌঁছায় ২১ মে।

এবছর সৌদি সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই হজযাত্রীদের তাঁবু ভাড়া, পরিবহন চুক্তি, বাসা ভাড়া ও ভিসার কাজ শেষ করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। হজযাত্রী পরিবহন মসৃণ করার জন্য এয়ারলাইন্সের সঙ্গে আলোচনা করে নেওয়া হয় প্রয়োজনীয় ব্যবস্থা। ফলে কোনো ধরনের শিডিউল বিপর্যয় ছাড়াই নিবন্ধিত শতভাগ হজযাত্রী সৌদিতে যেতে পেরেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।