1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
আদ্-দ্বীনে নবজাতক মৃত্যুর তদন্ত প্রতিবেদন জমা ৩ জুন : স্বাস্থ্যমন্ত্রী দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করলেন প্রধানমন্ত্রী খোকসায় মাদকাসক্ত সন্তানকে জেলে পাঠালেন বাবা জিয়াউর রহমানের একাত্তরের ভাষণ স্মরণ করলো ভারতীয় দূতাবাস শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জিয়া মঞ্চের আলোচনা ও দোয়া খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত মোরেলগঞ্জে বাকি না দেওয়ায় দোকানে হামলা, নারীসহ ৪ জন হাসপাতালে মোরেলগঞ্জে বিএনপির উদ্যোগে মোটর শোভাযাত্রা কালিয়ার নড়াগাতীতে সি এম বি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে পুনর্মিলনী উদযাপন খুলনার বর্ষীয়ান বিএনপি নেতা আলহাজ্ব সাহারুজ্জামান মোর্তজা আর নেই

পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন ‘পুসাব’ এর সভাপতি মাহিম সম্পাদক রুহিত

  • প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে
খুবি প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ‘পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন (PUSAB)’-এর ২০২৬ মেয়াদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি সংগঠনের সভাপতি মো: শাহাবুদ্দিন হাওলাদার (শাহাব) এবং সাধারণ সম্পাদক আরিফ মৃধা তনিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত এই কমিটিতে মোঃ মাহিম হোসেন-কে সভাপতি এবং রুহিত আল পান্থ-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
অনুমোদিত আংশিক কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- সহ-সভাপতি গাজী তাওহিদ হাসান এবং লামিয়া ইসলাম সিমি। সাংগঠনিক সম্পাদক ফাহাদ আল আব্দুল্লাহ, দপ্তর সম্পাদক মো: মাহফুজুর রহমান, প্রচার সম্পাদক সোলায়মান সিকদার।
কার্যনির্বাহী সদস্য কামরুজ্জামান সাদি ও ইসাদি তালুকদার।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী এক মাসের মধ্যে এই আংশিক কমিটিকে পূর্ণাঙ্গ করার নির্দেশ দেওয়া হয়েছে।
সংগঠনটিকে সঠিকভাবে পরিচালনার লক্ষ্যে একটি উপদেষ্টা মণ্ডলীও ঘোষণা করা হয়েছে। এতে রয়েছেন অমিত মাহমুদ রাফি, আবির রহমান, তাসনীম আল সানী, আসির ইনতোশা রিফাত, মো: শাহাবুদ্দিন হাওলাদার (শাহাব), মোস্তাফিজুর রহমান মঞ্জু, আমিনুল ইসলাম তানভীর চৌধুরী, আরিফ মৃধা তনিম এবং এমডি হাসিবুর রহমান।
পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ভাণ্ডারিয়ার শিক্ষার্থীদের ঐক্য ও সহযোগিতার এই মঞ্চটি নতুন নেতৃত্বের হাত ধরে আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।