1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

মাদারীপুরে হত্যা মামলার আসামীর লাশ উদ্ধার

  • প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে জাহাঙ্গীর খান হত্যা মামলায় ওসমান আকন (৩০) নামের এক প্রতিবন্ধী আসামীর লাশ ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ| নিহতের পরিবারের অভিযোগ পরিকল্পিত ভাবে প্রতিপক্ষের লোকজন তাকে হত্যা করেছে| শুক্রবার বিকেলে নিহতের লাশ পারিবারিক ভাবে মাদারীপুরের নিজ বাড়িতে দাফন করা হয়েছে|

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের ৩০ জানুয়ারি রাতে মাদারীপুর পৌর শহরের ৯ নং ওয়ার্ডের মধ্যখাগদীর একটি বাড়িতে জাহাঙ্গীর খানের সঙ্গে একই এলাকার ইউসুফ আকনসহ ৪ জনের জুয়া খেলা নিয়ে বিরোধ হয়| এরই জেরে জাহাঙ্গীর খান মাথায় আঘাত পেয়ে মারা যান| এই ঘটনায় জাহাঙ্গীর খানের বড় মেয়ের জামাই মো.সাজ্জাদ শেখ বাদী হয়ে ইউসুফ আকন, ওসমান আকন, রুহুল আকন, রবিউল আকনসহ ৪ ভাই ও তাদের চাচা সাহেব আলী আকনসহ আরো অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামী করে মাদারীপুর সদর থানায় ১ লা ফেব্রুয়ারি হত্যা মামলা দায়ের করেন| মামলা দায়েরের পরে রবিউল আকনকে পুলিশ গ্রেপ্তার করে জেল হাজতে পাঠালেও বাকী আসামীরা পলাতক ছিলেন| পলাতক থাকা অবস্থায় ইউসুফ আকনের ভাই প্রতিবন্ধী ওসমান আকনের মরদেহ ঢাকার শাহবাগ থানা পুলিশ বৃহস্পতিবার (২৮ মে) উদ্ধার করে| পরে পুলিশ নিহত ওসমানের পরিবারকে খবর দিলে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে গিয়ে লাশ শনাক্ত করে| ময়নাতদন্ত শেষে শুক্রবার বিকেলে নিজ বাড়িতে দাফন করে ওসমান আকনের মরদেহ|

নিহত ওসমানের মা রাহেলা বেগম বলেন,‘আমার প্রতিবন্ধী ছেলেকে হত্যা মামলায় মিথ্যা আসামী করায় দীর্ঘদিন বাড়িতে আসতে পারেনি| শুক্রবার পুলিশ জানায়, আমার ছেলের লাশ ঢাকায় পাওয়া গেছে| আমার ছেলের সারা শরীরে আঘাতে চিহ্ন ও মুখ বাঁধা অবস্থায় ছিল| আমার ছেলেকে প্রতিপক্ষের লোকজন পরিকল্পিত ভাবে হত্যা করেছে| আমি এর সুষ্ঠু বিচার চাই|’
প্রতিপক্ষ জাহাঙ্গীর খান হত্যা মামলার বাদী সাজ্জাদ শেখ বলেন, ‘ওসমান আকনের চুরির অভ্যাস ছিল| সে কোথাও চুরি করতে গিয়ে ধরা খেয়ে হত্যাকান্ডের শিকার হতে পারে| এখন আমাদের নামে মিথ্যা অভিযোগ তুলছে| পুলিশ নিরপেক্ষ ভাবে তদন্ত করে দেখুক ওসমানকে কারা খুন করেছে, তাহলেই আসল তথ্য বেরিয়ে আসবে|’

এই বিষয়ে মাদারীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন,‘ঢাকা শাহবাগ থানা এলাকা থেকে ওসমান আকন নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে বলে জানিয়েছে পুলিশ| নিহত ওসমান মাদারীপুর সদর থানার জাহাঙ্গীর হত্যা মামলার দুই ন¤^র আসামী ছিল| আমরা বিষয়টি আদালতকে অবহিত করবো|’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।