1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
আদ্-দ্বীনে নবজাতক মৃত্যুর তদন্ত প্রতিবেদন জমা ৩ জুন : স্বাস্থ্যমন্ত্রী দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করলেন প্রধানমন্ত্রী খোকসায় মাদকাসক্ত সন্তানকে জেলে পাঠালেন বাবা জিয়াউর রহমানের একাত্তরের ভাষণ স্মরণ করলো ভারতীয় দূতাবাস শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জিয়া মঞ্চের আলোচনা ও দোয়া খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত মোরেলগঞ্জে বাকি না দেওয়ায় দোকানে হামলা, নারীসহ ৪ জন হাসপাতালে মোরেলগঞ্জে বিএনপির উদ্যোগে মোটর শোভাযাত্রা কালিয়ার নড়াগাতীতে সি এম বি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে পুনর্মিলনী উদযাপন খুলনার বর্ষীয়ান বিএনপি নেতা আলহাজ্ব সাহারুজ্জামান মোর্তজা আর নেই

মোরেলগঞ্জে বাকি না দেওয়ায় দোকানে হামলা, নারীসহ ৪ জন হাসপাতালে

  • প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে
মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে বাকিতে পন্য বিক্রি না করায় একটি মুদি ও বিকাশ লেনদেনের দোকানে হামলার ঘটনা ঘটেছে। হামলায় দোকানের আসবাবপত্র ভাংচুর, মালামাল তছনছ ও এক নারীসহ উভয় পক্ষের ৪ জন আহত হয়েছে। শুক্রবার(২৯ মে) বেলা ১১ টার দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী গ্রামের কুচিয়ামরা এলাকায় এ ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন দোকান মালিক মধু হাওলাদার (৪০), ছেলে নাজমুল হাসান সিয়াম (২০), দোকান মালিকের স্ত্রী নাজমিন বেগম (৩৬) ও প্রতিপক্ষের রফিকুল ইসলাম মুন্সী(৪৮)। এদেরকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দোকান মালিক মধু হাওলাদার বলেন, ঘটনার সময় একই এলাকার রফিকুল ইসলাম মুন্সীর ছেলে তরিকুল সিয়াম স্টোরে গিয়ে বাকিতে কিছু পানীয় পন্য কিনতে চায়। ওই সময় দোকান মালিক মধু হাওলাদারের ছেলে তরিকুল মুন্সীকে বাকি দিতে অপরাগতা প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে রফিকুল মুন্সি ১৫-২০ জনের একটি বাহিনী ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সিয়াম স্টোরে হামলা চালায়। হামলাকারিরা এলাপাতাড়ি পিটিয়ে তিনজনকে আহত ও  দোকানের আসবাবপত্র ভাংচুর করে। একই সাথে নগদ টাকাসহ কিছু মালামাল তারা হাতিয়ে নিয়ে যায়।
প্রতিপক্ষের রফিকুল ইসলাম মুন্সী তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বিকার করে বলেন, মধু হাওলাদার তার ওপর হামলা করে গুরুতর জখম করেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে মোরেলগঞ্জ হাসপাতাল থেকে খুলনা রেফার্ড করেছে।
এবিষয়ে থানার ওসি মাহমুদুর রহমান বলেন, হামলার বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।