1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
আদ্-দ্বীনে নবজাতক মৃত্যুর তদন্ত প্রতিবেদন জমা ৩ জুন : স্বাস্থ্যমন্ত্রী দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করলেন প্রধানমন্ত্রী খোকসায় মাদকাসক্ত সন্তানকে জেলে পাঠালেন বাবা জিয়াউর রহমানের একাত্তরের ভাষণ স্মরণ করলো ভারতীয় দূতাবাস শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জিয়া মঞ্চের আলোচনা ও দোয়া খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত মোরেলগঞ্জে বাকি না দেওয়ায় দোকানে হামলা, নারীসহ ৪ জন হাসপাতালে মোরেলগঞ্জে বিএনপির উদ্যোগে মোটর শোভাযাত্রা কালিয়ার নড়াগাতীতে সি এম বি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে পুনর্মিলনী উদযাপন খুলনার বর্ষীয়ান বিএনপি নেতা আলহাজ্ব সাহারুজ্জামান মোর্তজা আর নেই

মোরেলগঞ্জে বিএনপির উদ্যোগে মোটর শোভাযাত্রা

  • প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে
মোরেলগঞ্জ প্রতিনিধি :  পবিত্র ঈদ উল আজহা পরবর্তী ঈদ পুর্নমিলনী অনুষ্ঠান উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির উদ্যোগে ৩ কিলোমিটার মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে নব্বইরশী বাসষ্ট্রান্ড থেকে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এ শোভাযাত্রাটি। এ সময় এ মোটর শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক রাসেল আল ইসলাম।
 পরে বাসষ্ট্রান্ডের চৌরাস্ত মোড়ে এক সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪, আসনের বিএনপির মনোনীত প্রার্থী সোমনাথ দে। প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল। বিশেষ অতিথির বক্তৃতা করেন পৌর বিএনপি নেতা ফারুক হোসেন সামাদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক রাসেল আল ইসলামসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, কোন ষড়যন্ত্রই জাতীয়তাবাদীর শক্তিকে দামিয়ে রাখতে পারবে না। নির্বাচন পরবর্তী একটি দল মনে করেছিলো বিএনপি ঝিমিয়ে পড়েছে। বিএনপি কখনও অপশক্তির কাছে মাথা নত করে না। স্থানীয় সকল নির্বাচনে ঐক্যবদ্ধভাবে জাতীয়তাবাদী শক্তির পক্ষে বিজয় অর্জন করতে হবে। পরবর্তীতে সেতারা আব্বাস টেকনিক্যাল কলেজ চত্বরে মোরেলগঞ্জ সদর ইউনিয়নে ছাত্রদলের উদ্যোগে যুব ক্রিড়া সংস্থার খেলায়ারদের মাঝে জার্সি ও ফুটবল বিতরণ করেন বিএনপি নেতা প্রভাষক রাসেল আল ইসলাম।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।