1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
আদ্-দ্বীনে নবজাতক মৃত্যুর তদন্ত প্রতিবেদন জমা ৩ জুন : স্বাস্থ্যমন্ত্রী দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করলেন প্রধানমন্ত্রী খোকসায় মাদকাসক্ত সন্তানকে জেলে পাঠালেন বাবা জিয়াউর রহমানের একাত্তরের ভাষণ স্মরণ করলো ভারতীয় দূতাবাস শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জিয়া মঞ্চের আলোচনা ও দোয়া খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত মোরেলগঞ্জে বাকি না দেওয়ায় দোকানে হামলা, নারীসহ ৪ জন হাসপাতালে মোরেলগঞ্জে বিএনপির উদ্যোগে মোটর শোভাযাত্রা কালিয়ার নড়াগাতীতে সি এম বি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে পুনর্মিলনী উদযাপন খুলনার বর্ষীয়ান বিএনপি নেতা আলহাজ্ব সাহারুজ্জামান মোর্তজা আর নেই

রাষ্ট্রের অব্যবস্থাপনার কারণে সড়ক দূর্ঘটনা বেড়েই চলেছে : শিবির সভাপতি সাদ্দাম

  • প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

নড়াইল প্রতিনিধি: ইসলামী ছাত্র শিবির ছাত্রদের অধিকার ফিরিয়ে দিয়েছে| ক্যাম্পাসে ছাত্র ছাত্রীদের শান্তিপূর্ণ চলাচলের পরিবেশ সৃষ্টি করে দিয়েছে| বিশ্ববিদ্যালয় গুলিতে শিক্ষার পরিবেশ সৃষ্টি করেছে| বর্তমানে সাধারণ শিক্ষার্থীদের ছাত্র শিবিরেই আস্থা| শিবিরের বিরূদ্ধে কোন প্রকার ষড়যন্ত্র হামলা মামলা বরদাস্ত করা হবে না| শিবির এখন দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ছাত্র সংগঠন| জামাত-শিবির মানবতার কল্যাণে কাজ করে| সাধারণ মানুষের জন্য,দেশের জন্য কাজ করে| বিরোধী দলে থেকেও সরকারি দলকে সহায়তা করে| কিন্তু সরকারি দল সঠিক ভাবে রাষ্ট্র পরিচালনা করছে না| শুধুমাত্র রাষ্ট্রীয় অব্যবস্থাপনার কারনে সড়ক দূর্ঘটনা বেড়েই চলেছে| ঈদযাত্রা সুষ্ঠু সুন্দর হয়নি| এক দিনেই সড়কে ২২ টি তাজা প্রাণ ঝরে গেছে| নড়াইলে ইসলামী ছাত্র শিবির আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রিয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম এসব কথা বলেন|
শুক্রবার (২৯ মে) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হয়| নড়াইল জেলা ইসলামী ছাত্র শিবিরের সাবেক ও বর্তমান জনশক্তিদের নিয়ে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইল জেলা ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি এবং যশোর-৪ আসনের সংসদ সদস্য ও যশোর জেলা জামায়াতে ইসলামীর আমীর সহকারি অধ্যাপক গোলাম রসূল, নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও নড়াইল জেলা জামাতে ইসলামী’র আমীর আতাউর রহমান বাচ্চু| নড়াইল ইসলামী জেলা ছাত্র শিবির’র সভাপতি এস এম সালাউদ্দিন এর সভাপতিত্বে আরোও বক্তব্য দেন নড়াইল জেলা জামাতে ইসলামী’র সেক্রেটারী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার, জেলা ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও জেলা জামাত নেতা মিজানুর রহমান প্রমুখ| প্রধান অতিথি’র বক্তব্যে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রিয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বিএনপি’র উদ্দেশ্রে আরোও বলেন, দেশে নব্য ফ্যাসিবাদেও উত্থান হচ্ছে| আমরা তাদেরকে সতর্ক করে দিয়েছি| যদি তারা সতর্ক না হয়| তাহলে তাদের অবস্থাও ফ্যাসিবাদ আওয়ামী লীগের মত হবে| আওয়ামী লীগকে যেভাবে জনগন দেশ ছাড়া করেছে,এদেরকেও ওইভাবে দেশ ছাড়া করবে| এ দেশে আর কোন দিন জুলুমবাজি চলবে না| এরাও ঘুরে ফিরে আওয়ামী লীগের মত ৭১ এর কথা বলে| এসব কথা এখন আর চলে না| ৭১ বলে আর কোন সুবিধা করতে না পারায় তারা এখন আবার নতুন শব্দ তুলেছে গুপ্ত| জামাত-শিবির কোন গুপ্ত দল না| তাই এসব কথা বলে কোন লাভ হবে না| তাদের ওইসব কথা এখন আর জনগন পছন্দ করছে না| এ দেশের মানুষ জামাত-শিবিরকে ভালোবাসে| জামাত-শিবিরের কর্মকান্ড পছন্দ করে| সে কারনেই জনগন নড়াইল-২ আসন সহ সারা দেশে জামাতকে বিপুল পরিমান ভোটে বিজয়ী করেছে| আগামীতে এ দলে মানুষ আরোও বেশি ভোট দিবে| একক ভাবে এ দল ক্ষমতায় যাবে ইনশা আল্লাহ|

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।