1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
আদ্-দ্বীনে নবজাতক মৃত্যুর তদন্ত প্রতিবেদন জমা ৩ জুন : স্বাস্থ্যমন্ত্রী দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করলেন প্রধানমন্ত্রী খোকসায় মাদকাসক্ত সন্তানকে জেলে পাঠালেন বাবা জিয়াউর রহমানের একাত্তরের ভাষণ স্মরণ করলো ভারতীয় দূতাবাস শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জিয়া মঞ্চের আলোচনা ও দোয়া খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত মোরেলগঞ্জে বাকি না দেওয়ায় দোকানে হামলা, নারীসহ ৪ জন হাসপাতালে মোরেলগঞ্জে বিএনপির উদ্যোগে মোটর শোভাযাত্রা কালিয়ার নড়াগাতীতে সি এম বি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে পুনর্মিলনী উদযাপন খুলনার বর্ষীয়ান বিএনপি নেতা আলহাজ্ব সাহারুজ্জামান মোর্তজা আর নেই

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জিয়া মঞ্চের আলোচনা ও দোয়া

  • প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জিয়া মঞ্চ খুলনা মহানগর শাখার উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৩০ মে) বেলা ১১টায় মহানগরীর একটি অভিজাত হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের মহানগর শাখার আহ্বায়ক মীর মোঃ আলী এহসানের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ কামরুল ইসলাম ভুট্টোর পরিচালনায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন মহানগর যুগ্ম-আহ্বায়ক সরদার নজরুল ইসলাম, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ সবুজ উল ইসলাম, মোঃ আব্দুল হাকিম, সৈয়দা মৌসুমী মবিন, সদস্য মোঃ সজীব হোসেন, সদর থানার শাখার আহ্বায়ক মিলন শেখ, খালিশপুর থানার আহ্বায়ক মাকদুমুল ইসলাম বেলাল, আড়ংঘাটা থানার আহ্বায়ক রাজিুর রহমান (প্রিন্স), রূপসা থানার সদস্য সচিব ইসলাম ফকির প্রমুখ।

সভায় নেতৃবৃন্দ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে আগামীর বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। বক্তারা আরও বলেন, দেশের মানুষের ভাগ্যোন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।