1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্ত সুরক্ষায় বিএসএফকে ৭২১ হেক্টর জমি দিলো পশ্চিমবঙ্গ ‘আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর তদন্ত প্রতিবেদন আজ জমা দেয়া হচ্ছে না’ সিচুয়েশন রুমের বৈঠকেও ইরান চুক্তি নিয়ে সিদ্ধান্ত নিতে পারেননি ট্রাম্প শহীদ জিয়ার আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা: রাষ্ট্রপতি কেসিসিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী পালিত মাদারীপুরে হত্যা মামলার আসামীর লাশ উদ্ধার শহিদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী লেবাননে স্থল অভিযানের তীব্রতা বাড়িয়েছে ইসরাইল, নিহত ১৪ দেশে এলো হজের প্রথম ফিরতি ফ্লাইট আদ্-দ্বীনে নবজাতক মৃত্যুর তদন্ত প্রতিবেদন জমা ৩ জুন : স্বাস্থ্যমন্ত্রী

সীমান্ত সুরক্ষায় বিএসএফকে ৭২১ হেক্টর জমি দিলো পশ্চিমবঙ্গ

  • প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-কে মোট ৭২১ একর জমি দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

ভারত-বাংলাদেশ সীমান্তের অরক্ষিত অংশে কাঁটাতারের বেড়া নির্মাণ করতেই এ জমি বরাদ্দ দিয়েছে পশ্চিমবঙ্গ।

গতকাল বৃহস্পতিবার ভারতের গুজরাট অঙ্গরাজ্যের গান্ধীনগর শহরে আয়োজিত এক সভায় অমিত শাহ বলেছেন, এই ৭২১ হেক্টর জমির মধ্যে ৬০০ হেক্টর জমি বাংলাদেশ-পশ্চিমবঙ্গ বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চলের এবং বাকি ১২১ হেক্টর জমি স্পর্শকাতর চিকেন্স নেক এলাকার।

বাংলাদেশের সঙ্গে ভারতের ৫টি রাজ্যের সীমান্ত আছে— পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় এবং মিজোরাম। এই রাজ্যগুলোর মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে সীমান্তের বিস্তৃতি সবচেয়ে বেশি। বাংলাদেশের ১০ টি জেলার সঙ্গে সীমান্ত আছে পশ্চিমবঙ্গের।

বাংলাদেশ-পশ্চিমবঙ্গ সীমান্তের অধিকাংশ এলাকাজুড়ে কাঁটাতারের বেড়া থাকলেও কিছু কিছু অংশ অরক্ষিত ছিল। অরক্ষিত সেসব অংশে বেড়া নির্মাণের জন্য পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জমি চেয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়; কিন্তু বিভিন্ন জটিলতার কারণে মমতার আমলে ভারতের কেন্দ্রীয় সরকারের সেই চাওয়া পূরণ হয়নি।

এবারের বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে পশ্চিমবঙ্গে রাজ্য সরকার গঠন করেছে বিজেপি; সেই সরকারের মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী, যিনি একসময় তৃণমূল কংগ্রেসের ‘হেভিওয়েট’ নেতা ছিলেন। গত ৯ মে মুখ্যমন্ত্রীর শপথ নিয়েছেন শুভেন্দু।

গান্ধীনগরের জনসভায় অমিত শাহ বলেছেন, শপথ গ্রহণের সাত দিনের মাথায় বিএসএফকে জমি হস্তান্তর করেছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।