1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

জাতীয়তাবাদী রিক্সা ভ্যান শ্রমিক দল’র উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন

  • প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক প্রেসিডেন্ট ও বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান শ্রমিক দল, খালিশপুর থানা আঞ্চলিক শাখার উদ্যোগে দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
খালিশপুর আলমনগরস্থ বিআইডিসি রোডের ঝরনা সুপার মার্কেটে সংগঠনের নিজস্ব কার্যালয় আজ দুপুরে এতিম অসহায় দুস্থদের মাঝে তবারক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদি।
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন খালিশপুর থানা বিএনপির সভাপতি এ্যাডঃ মোহাম্মদ আলী বাবু, সাধারণ সম্পাদক আলহাজ্ব হাবিবুর রহমান বিশ্বাস,কেন্দ্রীয় পাট-শ্রমিকদল সহ-সভাপতি,আবুল কালাম জিয়া, খালিশপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ বিপ্লবুর রহমান কুদ্দুস, খালিশপুর আঞ্চলিক শ্রমিক দল সদস্য সচিব মোঃ আলমগীর হোসেন তালুকদার ।
খালিশপুর থানা রিক্সা ভ্যান শ্রমিক দল সভাপতি আব্দুল মালেক হাওলাদারের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান মনির সঞ্চালনায়
এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, কাজী আব্দুল হামিদ, মনির হোসেন, মোঃ মজিবর, কাঞ্চন, আক্তার হোসেন, মোহাম্মদ নুরুল ইসলাম, সোহেল, সেলিম চৌধুরী, ইয়াসিন আলী, অহিদুল, হাফিজুর, সোহরাব হোসেন, মোফাজ্জেল হোসেন, জাহাঙ্গীর হোসেন, আব্দুল আহাদ, নুর আলম, মজিবর, একলাছ, হারুন, শহিদুল, বারেক, মনির হোসেন ,শহীদ, কালাম, হাসান, দুলাল, পান্নু, জয়নাল, সাখাওয়াত, রাজু, চানমিয়া সহ প্রমূখ।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।