1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকীতে মোংলায় দোয়া মাহফিল ও খাবার বিতরণ

  • প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে বাগেরহাটের মোংলায় কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা সভা এবং দুঃস্থ মানুষের মাঝে কাপড় ও খাবার বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে মোংলা পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. জুলফিকার আলী। তাঁর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম, মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে এক আলোচনা সভায় দলের নেতাকর্মীরা জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, রাষ্ট্র পরিচালনায় তাঁর অবদান এবং দেশের উন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।
আলোচনা সভায় বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার ও গোলাম নুর জনিসহ স্থানীয় নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে মো. জুলফিকার আলী বলেন, “জিয়াউর রহমান ছিলেন সততা, দেশপ্রেম ও আদর্শিক নেতৃত্বের প্রতীক। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অত্যন্ত সাদাসিধে ও নীতিবান। তাঁর কর্ম ও আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।”
তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা এবং পরবর্তীতে রাষ্ট্র পরিচালনায় তাঁর গৃহীত বিভিন্ন উদ্যোগ দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠান শেষে প্রায় দেড় হাজার অসহায় ও দুস্থ মানুষের মাঝে কাপড় বিতরণ করা হয়। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।