1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে দূর্বৃত্তের হামলায় সাবেক যুবলীগ নেতা নিহত রামপালে দুর্বৃত্তদের হামলায় নারীসহ আহত ৫ খুলনায় ট্রিপল মার্ডার: প্রাথমিক তদন্ত শেষে যা জানাল পুলিশ বাগেরহাটে কোরবানির পশুর চামড়ার নির্ধারিত দাম পাচ্ছেন না বিক্রেতারা আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু : বিচার বিভাগীয় তদন্ত চেয়ে নোটিশ কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সন্ত্রাসী আস্তানা উপড়ে ফেলা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ১০ দিনে পদ্মা-যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা দশমিনায় ফেসবুকে পোস্ট দিয়ে সাংবাদিকের আত্নহত্যা জীববৈচিত্র রক্ষায় সুন্দরবনে প্রবেশ তিন মাসের জন্য নিষেধাজ্ঞা :দুশ্চিন্তায় বনজীবীরা

রামপালে দূর্বৃত্তের হামলায় সাবেক যুবলীগ নেতা নিহত

  • প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

রামপাল প্রতিনিধি : রামপালে দূর্বৃত্তের হামলায় ইখলাস গাজী (৫০) নামের সাবেক এক যুবলীগ নেতা নিহত হয়েছে। আজ রোববার (৩১ মে) বেলা ১১টায় রামপাল বাসস্ট্যান্ড এলাকার একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পর জড়িতদের শনাক্ত ও আটকে অভিযান চালাচ্ছে পুলিশ। নিহত ইখলাস গাজী রামপাল উপজেলার সদর ইউনিয়নের যুবলীগের সহ-সভাপতি ছিলেন। প্রত্যাক্ষদর্শি দোকান্দার হুমায়ুন ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বেলা ১১টার দিকে ইখলাস গাজী বাসস্ট্যান্ডের হুমায়ুনের চায়ের দোকানে বসে ছিল। এ সময় পার্শবর্তী শ্রীফলতলা গ্রামের মাহাবুবুর রহমান শিকদার ওরফে মাইঝে শিকদার এখলাসকেগালাগাল করতে থাকে। এক পর্যায়ে তার ওপর অতর্কিত হামলা চালিয়ে কিল, চড় ও ঘুষি মারে। এতে এখলাস আহত হন। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ইখলাস গাজী রামপাল উপজেলার পশু হাসপাতাল মোড় এলাকার বাসিন্দা। নিহতের পরিবার ও স্থানীয়রা জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। কি কারণে বা কেন মাহাবুবুর তার উপর চড়াও হয়েছে তা জানা যায়নি। এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুব্রত বিশ্বাস জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। নিহত ইখলাস গাজীর মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। তবে এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।