1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০১ জুন ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

খুলনায় ৩০ মেধাবী শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের সাইকেল বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : খুলনার দাকোপ, বটিয়াঘাটা, ফুলতলা ও ডুমুরিয়া উপজেলার ৩০ জন মেধাবী ছাত্র-ছাত্রীর পড়াশোনা নির্বিঘ্ন করতে তাদের মাঝে সাইকেল বিতরণ করা হয়েছে। আজ সোমবার (১ জুন) খুলনা জেলা পরিষদ অডিটোরিয়ামে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে এই সাইকেলগুলো তুলে দেওয়া হয়।

খুলনা জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলি আসগার লবি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা পরিষদ প্রশাসক, জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রামীণ জনপদের মেধাবী শিক্ষার্থীদের যাতায়াতের কষ্ট লাঘব এবং তাদের শিক্ষার আলো ছড়ানোর পথকে মসৃণ করতেই জেলা পরিষদের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই সাইকেলগুলো শিক্ষার্থীদের সময়মতো বিদ্যালয়ে যাতায়াত ও পড়ালেখায় আরও মনোযোগী হতে বিশেষভাবে সাহায্য করবে।

জেলা পরিষদের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মমিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জেলা পরিষদের কর্মকর্তা ও সুবিধাভোগী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।