1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

খোকসা পৌর জামায়াতের ঈদ পুনমিলনী অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে
খোকসা প্রতিনিধিঃ কুষ্টিয়ার খোকসা পৌর জামাতের উদ্যোগে ঈদ পুনমিলনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাতটার সময় খোকসা সরকারি কলেজ মিলনায়তনে সাবেক পৌর জামায়াতের সভাপতি আব্দুল বারী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোপসা উপজেলা আমির মো: নজরুল ইসলাম।
পৌর জামায়াতের সহ:সেক্রেটারি মো: নুরুল ইসলামের স্বাগত বক্তব্য বদ্ধ দিয়ে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সচিব ডাক্তার মোহাম্মদ আলী আক্তার ও জেলা জামাতের সহ সেক্রেটারি এস এম সাইফুর রহমান ।
অনুষ্ঠানের বক্তব্য রাখেন, সোনালী ব্যাংকার নজরুল ইসলাম, সাবেক কমিশনার আব্দুর রাজ্জাক,  কাজী আব্দুল হান্নান প্রমুখও।
উক্ত পুনর্মিলনী অনুষ্ঠানে পৌরসভার নয়টি ওয়ার্ড থেকে প্রায় শতাধিক নেতা কর্মী সমর্থক অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন আহ্লাদ্দিন প্রতিষ্ঠার জন্য প্রত্যেক সদস্যকে নিবেদিত প্রাণ হতে হবে। বর্তমান সময়ে সুযোগ এসেছে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আর সেই সুযোগটা কাজে লাগিয়ে প্রত্যেকটি বাড়িতে ইসলামী দুর্গ প্রতিষ্ঠা করতে হবে তাহলেই আগামীতে নিজেদেরকে ইসলামি মনা মানুষ হিসেবে গড়া সম্ভব।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।