1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

খোলপেটুয়া নদীতে ধরা পড়লো ১২ কেজি ওজনের বিশাল ভেটকি মাছ

  • প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার খোলপেটুয়া নদী থেকে ১২ কেজি ওজনের একটি বিশাল ভেটকি মাছ ধরা পড়েছে।

রবিবার (৩১মে) দিবাগত রাতে ফাঁস জালের মাধ্যমে মাছটি ধরেন আশাশুনি উপজেলার কাপসন্ডা গ্রামের জেলে রবিউল ইসলাম গাজী। বিরল আকারের এই মাছটি দেখতে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয় এবং মাছের আড়তে ভিড় জমে যায়।

জেলে রবিউল ইসলাম গাজী জানান, ২০২৬ সালে খোলপেটুয়া নদী থেকে তিনি বেশ কয়েকটি বড় মাছ পেয়েছেন। তবে এবারই তার জালে সর্বোচ্চ ওজনের মাছ ধরা পড়েছে। ১২ কেজি ওজনের ভেটকি মাছটি পেয়ে তিনি ও তার পরিবারের সদস্যরা অত্যন্ত আনন্দিত। এছাড়াও একই সময় ২ কেজি ওজনের আরেকটি মাছ পেয়েছেন তিনি।

কাপসন্ডা মৎস্য আড়তের ব্যবসায়ী আমিরুল ইসলাম সরদার জানান, তাদের আড়তে এর আগে এত বড় ভেটকি মাছ আসেনি। খোলপেটুয়া নদী থেকে ধরা পড়া এই ১২ কেজি ওজনের মাছটি প্রথমবারের মতো আড়তে আসে। মাছটি প্রতি কেজি ১ হাজার ১০০ টাকা দরে বিক্রি করা হয়। পরে ঢাকার একজন চাকরিজীবী পুরো মাছটি কিনে নেন।

বড় আকারের মাছটির খবর ছড়িয়ে পড়লে আড়তে উৎসুক মানুষের ভিড় জমে যায়। অনেকেই মাছটির সঙ্গে ছবি তোলেন এবং বিরল এই ধরা নিয়ে আলোচনা করেন।

স্থানীয়দের মতে, খোলপেটুয়া নদীতে এখনও বড় আকারের মূল্যবান মাছ পাওয়া যায়, যা নদীর জীববৈচিত্র্যের ইতিবাচক দিক তুলে ধরে।

স্থানীয় মৎস্যজীবীরা আশা করছেন, নদীতে মাছের প্রজনন ও সংরক্ষণ কার্যক্রম জোরদার হলে ভবিষ্যতেও এমন বড় মাছ ধরা পড়বে এবং জেলেদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে।

উল্লেখ্য, আজ ১ জুন থেকে তিন মাস সুন্দরবনের নদ নদীতে প্রবেশ নিষেধ করেছে বন বিভাগ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।