1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন কালিয়ার সর্বজনীন পূজা মন্দিরে বসুন্ধরা নামযজ্ঞে বিএনপি নেতৃবৃন্দের অংশগ্রহণ

এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

  • প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি : এফসিপিএস প্রশিক্ষণের প্রস্তাবিত অধ্যাদেশ বাতিল, কার্যকর প্রশিক্ষণ ব্যবস্থা নিশ্চিতকরণ এবং ন্যায্য ভাতার দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ ও কর্মবিরতি পালন করেছেন ইন্টার্ন চিকিৎসকরা।
রবিবার (৭ জুন) বেলা ১১টার দিকে যশোরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন বিভাগের ইন্টার্ন চিকিৎসকরা অংশ নেন।
সমাবেশে বক্তব্য দেন ইন্টার্ন ডাক্তার অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখার সভাপতি ডা. মিশকাতুল আরেফিন, সাধারণ সম্পাদক ডা. মিরাজ আল মান্না এবং সাংগঠনিক সম্পাদক ডা. আফিদা ইয়াসমিন।
বক্তারা বলেন, এফসিপিএস প্রশিক্ষণ সংক্রান্ত প্রস্তাবিত অধ্যাদেশ চিকিৎসকদের জন্য বৈষম্যমূলক ও অকার্যকর। এটি বাতিল করে বাস্তবসম্মত ও মানসম্মত প্রশিক্ষণ ব্যবস্থা চালু করতে হবে। পাশাপাশি দীর্ঘদিন ধরে চলমান ইন্টার্ন চিকিৎসকদের ভাতার অসঙ্গতি দূর করে ন্যায্য ভাতা নিশ্চিত করার দাবি জানান তারা।
আন্দোলনকারীদের দাবি, তাঁদের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে কর্মসূচি আরও কঠোর করা হবে। সমাবেশ শেষে ইন্টার্ন চিকিৎসকরা দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য শান্তিপূর্ণ কর্মবিরতি ও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
আয়োজকদের তথ্যমতে,কর্মসূচিতে ইন্টার্ন চিকিৎসকরা অংশগ্রহণ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।