1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

নির্বাচন ঘিরে সহিংসতা সৃষ্টির পরিকল্পনা, সেনা অভিযানে ‘মূলহোতা’ গ্রেফতার

  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১৫৯ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : রাজধানীর ভাসানটেক থেকে আসন্ন নির্বাচনে সহিংসতা ও অরাজকতা সৃষ্টির পরিকল্পনাকারী মো. সুমন (৪৫) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
আজ রোববার (৪ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভাসানটেক আর্মি ক্যাম্পের একটি বিশেষ টহল দল সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য ও দীর্ঘদিনের নিবিড় নজরদারির ভিত্তিতে শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ধামালকোট বস্তি এলাকায় সুপরিকল্পিত ও সফল অভিযান পরিচালনা করে। বস্তিতে অবস্থিত কুখ্যাত সন্ত্রাসী সুমনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এতে বলা হয়, গ্রেফতার ব্যক্তি দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, মাদক কারবার ও সশস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় ভীতি ও ত্রাসের পরিবেশ সৃষ্টি করে আসছিলেন। তিনি টিনশেড বস্তি এলাকায় প্রায় ১ হাজার ৪০০টি বাড়ির ওপর প্রভাব বিস্তার করে বিভিন্ন অবৈধ কার্যক্রম নিয়ন্ত্রণ করতেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, গ্রেফতার ব্যক্তি আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক সহিংসতা, নাশকতা ও অরাজক পরিস্থিতি সৃষ্টির সুপরিকল্পিত ছক কষছিলেন। তার উদ্দেশ্য ছিল নির্বাচনকালীন সময়ে সাধারণ জনগণকে আতঙ্কিত করা, ভোটকেন্দ্রের পরিবেশ অস্থিতিশীল করা এবং শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা। তার এই পরিকল্পনা জাতীয় নিরাপত্তা ও শান্তিপূর্ণ নির্বাচন ব্যবস্থার জন্য একটি গুরুতর হুমকি হিসেবে চিহ্নিত হয়।
এতে আরও জানানো হয়, অভিযানের সময় তার কাছ থেকে ৩টি পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে, যা তার সহিংস পরিকল্পনা বাস্তবায়নের স্পষ্ট প্রমাণ বহন করে। তবে তাকে গ্রেফতারের মাধ্যমে আসন্ন নির্বাচনকে ঘিরে সম্ভাব্য সহিংসতা ও অস্থিতিশীলতা অনেকাংশে প্রতিহত করা সম্ভব হয়েছে। অভিযানের ফলে ধামালকোট, ভাসানটেক ও পার্শ্ববর্তী এলাকায় নিরাপত্তা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি ঘটেছে। সাধারণ জনগণ শান্তিপূর্ণ নির্বাচন পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনীর এই সময়োপযোগী পদক্ষেপকে স্বাগত জানিয়ে স্বস্তি ও সন্তোষ প্রকাশ করেছেন। অভিযান শেষে গ্রেফতার ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য ক্যাম্পে নেয়া হয়েছে এবং তার নাশকতা পরিকল্পনার বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।