1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

দাকোপ প্রেসক্লাবে জাপা প্রার্থীর মত বিনিময়

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি : সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু এরশাদ প্রতিষ্ঠিত উপজেলা ব্যবস্থা নামে থাকলেও এর সুফল এখন মানুষ পাচ্ছেনা। উপকুলীয় দাকোপবাসীর জীবন অত্যান্ত দূর্বিষহ। নদী ভাঙন, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা এবং সুপেয় পানির সংকট এ অঞ্চলের মানুষের প্রধান সমস্যা। আমি অবহেলিত এই জনপদকে উন্নয়নের মূল স্রোতধারায় যুক্ত করতে চাই।
সোমবার বেলা ১ টায় দাকোপ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে খুলনা-১ দাকোপ বটিয়াঘাটা আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তা ও খুলনা জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন কথা বলেন। তিনি বলেন সন্ত্রাস চাঁদাবাজি নির্মূল করে এ অঞ্চল সকল ধর্মের মানুষের নিরাপত্তা দেওয়া হবে আমার অঙ্গিকার। এ সময় তার সাথে খুলনা মহানগর জাতীয় পার্টির সভাপতি এ্যাডঃ মহানন্দ সরকার, দাকোপ উপজেলা জাপার আহবায়ক বীরমুক্তিযোদ্ধা মনোজ কুমার রায়, সদস্য সচীব মামুনুর রশিদ, চালনা পৌরসভা জাপার আহবায়ক জিয়ারুল ইসলাম জিয়া, জাপানেতা মজনু ফকির, উপজেলা যুব সংহতির সদস্য সচীব মীর কামাল হোসেন বাদশা, পৌরসভা আহবায়ক মনিরুল ইসলাম শিকদার, জাপানেতা নওশের আলী ভূইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে বেলা ১১ টায় তিনি উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা জাতীয় পার্টি আয়োজিত এক যৌথ কর্মি সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন। এ সময় উল্লেখিত নেতৃবৃন্দ ছাড়া অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন চালনা পৌরসভা জাপার সদস্য সচীব হুমায়ুন কবির হীরা, জাপানেতা খোকন সরদার, মোঃ আঃ হাই শেখ, মোঃ আবুল হোসেন শেখ, রবিউল শেখ, জাপানেতা মোঃ গনি শেখ, নওশের আলী ভূইয়া, মহাসিন ফারাজী, আঃ সালাম, জিহাদ হাওলাদার, সন্ধ্যা রানী পাল প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।