1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

তালার সিনথিয়া খুলনার শ্রেষ্ঠ গার্লস গাইড নির্বাচিত

  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১৪৫ বার পড়া হয়েছে

তালা প্রতিনিধি : জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ে গার্লস গাইড প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে সিনথিয়া জারিন ইরা। ইরার বাড়ি তালা উপজেলার কানাইদিয়া গ্রামে। তার পিতা মো. রবিউল ইসলাম তালা উপজেলার কানাইদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মা রুমিয়া আক্তার একজন ব্যাংকার। সিনথিয়া জারিন ইরা পাইকগাছা উপজেলার কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। এর আগে সে পাইকগাছা উপজেলা পর্যায়েও একই প্রতিযোগিতায় অংশ নিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল। গত ১৩ জানুয়ারি প্রকাশিত ফলাফলে খুলনা জেলার মধ্যে তাকে সেরা গার্লস গাইড হিসেবে ঘোষণা করা হয়।
মেধাবী এই শিক্ষার্থীর বাবা রবিউল ইসলাম বলেন, উপজেলায় সেরা হওয়ার পর গত ১২ জানুয়ারি খুলনায় জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মেয়ের এই সাফল্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা এবং গাইড শিক্ষক আমেনা খাতুনসহ সকল শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
আগামীতে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে সিনথিয়া। সেখানেও যাতে সে সাফল্যের ধারা অব্যাহত রাখতে পারে, সে জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তার পরিবার ও শিক্ষকেরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।