1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

জীবননগরে সাংবাদিকদের সাথে জামায়াতের প্রার্থীর মতবিনিময়

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

জীবননগর(চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার জীবননগর ও দামুড়হুদা এবং সদর উপজেলা আংশিক কিছু অংশ নিয়ে গঠিত চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ও জেলা জামায়াত ইসলামীর আমির মো. রুহুল আমিন জীবননগরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০‌ ঘটিকার দিকে জীবননগর উপজেলা জামায়াত ইসলামীর কার্যলয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার সূচনা উপলক্ষে পারিবারিক কবর জিয়ারতের পর সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। জীবননগর উপজেলা জামায়াত ইসলামীর নায়েবে আমির শাখাওয়াত হোসেন মতবিনিময় সভায় সভাপতিত্বে করেন।

মতবিনিময় সভায় রুহুল আমিন আসন্ন ত্রয়ােদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের নির্বাচনী অঙ্গীকার, উন্নয়ন ভাবনা এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, জনগণের কল্যাণে একটি কৃষি বিশ্ববিদ্যলয়, স্থলবন্দর, জনগনের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিত করা এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে, তিনি কাজ করতে চান। এ সময় তিনি সাংবাদিকদের ভূমিকা ও সহযোগিতার প্রতি গুরুত্ব আরোপ করেন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা জেলা মাজলেসুল মুফাসসিরিন সূরা সভাপতি মাওলানা হাফিজুর রহমান, সাবেক জেলা আমীর আনারুল হক মালিক, জেলা নায়েবে আমীর আজিজুর রহমান ও উপজেলা সেক্রেটারি মাহফুজুর রহমান,সহ সেক্রেটারি মওলানা আবু বক্কর ছিদ্দিক ও যুব বিভাগের সভাপতি মাজেদুর রহমান লিটন।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন জীবননগর প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান বাবু,সেক্রেটারি নুরআলম,সাংবাদিক হুমায়ুন কবির, নারায়ণ ভৌমিক, সালাউদ্দীন কাজল, কাজী শামসুর রহমান চঞ্চল, আকিমুল ইসলাম, মুন্সি রায়হান, জামাল হোসেন খোকন,এমআই মুকুল, মিথুন মাহমুদ, হাসান নিলয়,মুতাছিনবিল্লা, তুহিনুজ্জামান সহ অনেকে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।