1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

খুলনায় যুবককে গুলি করে হত্যা

  • প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪৫ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : খুলনা মহানগরীর লবণচরা থানাধীন কোপা মসজিদের সামনে দুর্বৃত্তের গুলিতে রাকিব ইসলাম (২২) নামের এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী কমিশনার (মিডিয়া) রোকনুজ্জামান ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হচ্ছে এবং ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।