1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

উন্নয়ন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার সাতলায় ১১দলীয় উঠান বৈঠকে মাষ্টার আব্দুল মান্নান

  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৬ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি:  বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত বরিশাল-২ (উজিরপুর–বানারীপাড়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাষ্টার আব্দুল মান্নানের সমর্থনে উজিরপুর উপজেলার সাতলা বাজার ময়দানে এক বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতলা ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত এই উঠান বৈঠকে “চলো একসাথে গড়ি বাংলাদেশ”—এই শ্লোগানকে সামনে রেখে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
উঠান বৈঠকে সাতলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ জিবরান কাদিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মাষ্টার আব্দুল মান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবু ছাঈদ ফেরদাউস এনসিপি সদস্য সচিব, বরিশাল জেলা সাখা জামায়াতে ইসলামী উজিরপুর উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুল খালেক, মোঃ আবুল কালাম আজাদ (অঃ সঃ কঃ কঃ), এন সি পি আবেদ আহমেদ রনি, মাওলানা মোঃ আব্দুর রহিম, এ্যাডভোকেট আজম খান সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মাষ্টার আব্দুল মান্নান বলেন,
“আগামী ১২ তারিখের নির্বাচনে ভোটের মাধ্যমেই বাংলার জনগণ সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে শক্ত জবাব দেবে। আমরা একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও কল্যাণমুখী বাংলাদেশ গড়তে চাই।”
তিনি আরও বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং ইসলামী মূল্যবোধ ও সুশাসন নিশ্চিত করতেই ১১ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।
উঠান বৈঠক শেষে প্রধান অতিথির নেতৃত্বে একটি শান্তিপূর্ণ মিছিল বের করা হয়, যা সাতলা বাজার এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।