1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

নড়াগাতী থানায় পুলিশের মহড়া ও শপথ গ্রহণ

  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২৪ বার পড়া হয়েছে
মোঃ মনিরুজ্জামান চৌধুরী, কালিয়া : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে গ্রহণযোগ্য, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতী থানার উদ্যোগে পুলিশের মহড়া ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ ফেব্রুয়ারি ’২৬) বিকালে নড়াগাতী থানায় আয়োজিত এ কর্মসূচির অংশ হিসেবে নড়াগাতী থানাধীন সকল ইউনিয়নে পুলিশ সদস্যরা মহড়া প্রদর্শন করে প্রদক্ষিণ করেন। এর মাধ্যমে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষা, ভোটকেন্দ্রের নিরাপত্তা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশের প্রস্তুতির বিষয়টি সাধারণ জনগণের সামনে তুলে ধরা হয়।
মহড়া ও শপথ গ্রহণ অনুষ্ঠানের নেতৃত্ব দেন নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর রহিম। এ সময় তিনি বলেন, “নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে নড়াগাতী থানা পুলিশ সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।”
তিনি আরও জানান, নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা ও অনিয়ম প্রতিরোধে পুলিশ সদস্যরা আইনানুগভাবে কঠোর অবস্থানে থাকবে।
অনুষ্ঠানে নড়াগাতী থানার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।