1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

ফকিরহাটে জামায়াত প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০৩ বার পড়া হয়েছে

ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে বাগেরহাট-১ আসন (ফকিরহাট-মোল্লাহাট-চিতলমারী) এর বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খানের (দাঁড়িপাল্লা) প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। ১১ দলীয় ঐক্য জোটের উদ্যোগে রবিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফকিরহাট আদর্শ বিদ্যালয় সংলগ্ মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাগেরহাট-১ আসন এর বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফকিরহাট উপজেলা শাখার আমির মাওলানা এবিএম তৈয়াবুর রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফকিরহাট উপজেলা শাখার সেক্রেটারী শেখ আবুল আলা মাসুম ও সহকারি সেক্রেটারি শেখ সুমন হোসেনের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন বাগেরহাট জেলা আমির মাওলানা রেজাউল করিম। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাগেরহাট বায়তুল মাল সেক্রেটারী মাওলানা আবু বকর সিদ্দিক, নির্বাচনী প্রধান এজেন্ট অধ্যাপক মোফাজ্জল হায়দার, এনসিপির বাগেরহাট জেলার সিনিয়র সদস্য মো: লাবিব আহমেদ, এনসিপির ফকিরহাট উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস এর ফকিরহাট শাখার সভাপতি মাওলানা মুরাদুল ইসলামসহ অন্যান্যরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।