1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

নিহত পুলিশ সদস্যদের পরিবারকে ঈদ শুভেচ্ছা ও উপহার প্রদান

  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারবর্গের মাঝে ঈদ শুভেচ্ছা বার্তা ও উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। বুধবার (১১ মার্চ) দুপুরে যশোর পুলিশ সুপারের কার্যালয়ের অফিস কক্ষে এ উপহার সামগ্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মোঃ আলী হোসেন ফকিরের পক্ষ থেকে প্রেরিত ঈদ শুভেচ্ছা বার্তা ও উপহার সামগ্রী যশোর জেলার কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী চারজন পুলিশ সদস্যের পরিবারবর্গের কাছে তুলে দেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।
এ সময় পুলিশ সুপার নিহত পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের সার্বিক খোঁজখবর নেন এবং যেকোনো প্রয়োজনে জেলা পুলিশ যশোর সবসময় তাদের পাশে থাকবে বলে আশ্বস্ত করেন।
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।