1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

মন্ত্রিসভায় ঠাঁই পেলেন আহমদ আযম খান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : সংসদ অধিবেশন শুরুর দিনে নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমদ আযম খান। তবে তিনি কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন এখনো তা জানা যায়নি।
বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদ ভবনে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের এই সংসদ সদস্যকে শপথ পড়ার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
ভূমি মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় আহমদ আযম খানকে এই মন্ত্রণালয় দেওয়া হতে পারে বলে জানা গেছে।
আহমেদ আযম খান টাঙ্গাইলের বাসাইলে জন্মগ্রহণ করেন। ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা আযম খান ২০০৮ এবং ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।