1. : lf_ElQ5oe7W3mX7 :
  2. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  3. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

ফুলতলা উপজেলার ৪ কর্মকর্তার বিদায় সংবর্ধনা

  • প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১৭৪ বার পড়া হয়েছে

ফুলতলা প্রতিনিধি : ফুলতলা উপজেলা পরিষদের ৪ কর্মকর্তার বদলী জনিত বিদায় সংবর্ধনা অফিসার্স ক্লাবের উদ্যোগে রোববার বিকাল ৪টায় ইউএনও সুচি রানী সাহার সভাপতিত্বে পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। বিদায়ী সংবর্ধনা প্রাপ্ত কর্মকর্তাবৃন্দ ছিলেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ তৌহিদুল ইসলাম, দারিদ্র বিমোচন কর্মকর্তা রেহেনা আত্তার, সমবায় কর্মকর্তা ফারহানা পারভীন ও আনসার ভিডিপি কর্মকর্তা নাজমা বেগম। ক্লাবের সাধারণ সম্পাদক ও আইসিটি অফিসার অজয় কুমার পালের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবাগত প্রাণী সম্পদ অফিসার মোল্যা পরাগ, মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার, প্রাথমিক শিক্ষা অফিসার শাহনাজ বেগম, পরিবার পরিকল্পনা অফিসার সেলিনা খাতুন, সমাজসেবা কর্মকর্তা ফিরোজ শাহ, বীজ কর্মকর্তা আনোয়ার হোসেন, নির্বাচন অফিসার মোঃ ইসহাক, খাদ্য নিয়ন্ত্রক মোঃ জাকির হোসেন, ইউআরসি ইন্সট্রাক্টর গুলসান আরা, বিআরডিবি কর্মকর্তা মোঃ তরিকুর রহমান, পল্লী উন্নয়ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক মৌসুমী আক্তার, প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।