1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

পাইকগাছায় চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার প্রদান

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১৮৬ বার পড়া হয়েছে
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার প্রদান করা হয়েছে।  মঙ্গলবার (০৭ এপ্রিল) সকালে উপজেলা কৃষি অফিসের ব্যবস্থাপনায় কৃষি অফিস চত্বরে আউশ ধান ও মুগ চাষীদের মাঝে বিনা মূল্যে উক্ত বীজ ও সার প্রদান করা হয়।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১০ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৪’শ জন কৃষককে ৫ কেজি করে আউশ ধানের বীজ, ২০ কেজি সার ও ১’শ জন কৃষককে ৫ কেজি মুগ ডাউলের বীজ, ৫ কেজি পটাশ ও ১০ কেজি করে সার প্রদান করা হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।
উক্ত সার ও বীজ প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ একরামুল ইসলাম, কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তারাসহ আউস ধান ও মুগ চাষী বৃন্দ।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।