1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

খুলনার নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

তথ্যবিবরণী  : খুলনার নবাগত জেলা প্রশাসক হুরে জান্নাত আজ মঙ্গলবার তাঁর সম্মেলনকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে জেলা প্রশাসক বলেন, খুলনা জেলার যে কোন সমস্যা-সমাধানে সর্বোচ্চ চেষ্টা করা হবে। এব্যাপারে তিনি গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, তার দপ্তরসহ সরকারি যে কোন দপ্তরে জনসাধারণের হয়রানিমূলক কোন কাজ আর হতে দেওয়া হবে না।

সভায় জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মোঃ আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।