1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত‎

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের ˆশলকুপায় ভ্যান, মাইক্রোবাস ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে হাফিজুর রহমান (৩৫) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন| বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ˆশলকুপা উপজেলার হাটফাজিলপুর এলাকার ছাবিনগর স্টান্ডে এ দুর্ঘটনা ঘটে| নিহত হাফিজুর রহমান হাটফাজিলপুর মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এবং ছাবিনগর গ্রামের বাসিন্দা|‎ ‎স্থানীয়রা জানান, রাত সাড়ে ৮টার দিকে লাঙ্গলবাঁধ বাজার থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে ফিরছিলেন স্কুলশিক্ষক হাফিজুর রহমান| পথে ছাবিনগর স্ট্যান্ডে পৌঁছালে একটি অটোভ্যান ও মাইক্রোবাসের সঙ্গে তার বহনকারী মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়| ফলে হাফিজুর রহমান গুরুতর আহত হন| মাগুরা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান| ‎মাগুরা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহসিন উদ্দিন ফকির জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই দুর্ঘটনার শিকার স্কুলশিক্ষক মারা যান| হাফিজুরের লাশ হাসপাতালের লাশঘরে রাখা হয়েছে| ˆশলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন|

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।