1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

মঠবাড়িয়ায় ব্যবসায়ির ওপর হামলা

  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১৩৯ বার পড়া হয়েছে
মঠবাড়িয়া প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ার সবুজনগর এলাকার বাচ্চু মিয়া বিশ্বাস নামে এক ব্যবসায়ির ওপর হামলার অভিযোগ উঠেছে একই এলাকার মামুন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। হামলার শিকার আহত বাচ্চু বর্তমানে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি আছেন। আহত বাচ্চু সবুজ নগর এলাকার আব্দুল হামিদ বিশ্বাসের পুত্র এবং অভিযুক্ত মামুন একই এলাকার মৃত দুলাল মিয়ার পুত্র। বাচ্চু মিয়া জানান, মামুন এবং তিনি দুজনেই গরুর ব্যবসা করেন। সম্প্রতি মামুন তার কাছে ২ লাখ ১০ হাজার টাকায় একটি গরু বিক্রির জন্য ৫ হাজার টাকা অগ্রিম নেন। পরবর্তীতে তাকে ওই গরু না দিয়ে অন্যত্র বেশি টাকা বিক্রি করে। এ নিয়ে শনিবার সন্ধ্যায় উপজেলার গুলশাখালী ইউনিয়নের সাইক্লোন শেল্টার সংলগ্ন পুকুর পাড়ে বসে তাদের মধ্যে বাগ বিতান্ড হয়। এক পর্যায়ে মামুন তার লোকজন নিয়ে বাচ্চুর উপর হামলা চালান। মামুন ও তার লোকজনের হামলায় বাচ্চু মিয়া মাটিতে লুটিয়ে পড়ে গিয়ে মাথায় আঘাত প্রাপ্ত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে আহত বাচ্চু মিয়া জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।